News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পারিবারিক ঝগড়া কে কেন্দ্র করে স্ত্রীর হাতে  খুন স্বামী
Image

পারিবারিক ঝগড়া কে কেন্দ্র করে স্ত্রীর হাতে  খুন স্বামী

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ জুন: সামাজিক অবক্ষয়ের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মতামত তো অবস্থায় নিজের স্বামীকে খুন করল স্ত্রী। এমনই ঘটনা ঘটেছে রাজ্যে।  স্ত্রীর হাতে স্বামীর খুনের ঘটনার  খবর ছড়িয়ে পড়তেই রাজ্যজুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, শনিবার রাতে সাব্রুম থানার অধীনে মানিকগর এলাকায় সঞ্জীব রায় তার স্ত্রী জয়ন্তী নমঃরায় দুজনেই মদমত্ত অবস্থায় বাড়িতে কোন এক বিষয় নিয়ে ঝগড়া শুরু করে।   পরবর্তী সময়ে সঞ্জীব এর স্ত্রী জয়ন্তী নমঃরায় সঞ্জীবের গলায় ধারালো কাচি দিয়ে আঘাত করে। এতে রক্তাক্ত অবস্থায় নিজ ঘরে প্রাণ হারায় সঞ্জীব রায়।

ঘটনাটি পরিবারের লোকজন দেখতে পেয়ে চেঁচামেচি শুরু হলে সঞ্জীব রায়ের স্ত্রী রাতে বাড়ি থেকে অন্যত্র সরে যায়। পরবর্তী সময় পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে সাব্রুম মহকুমা হাসপাতালে নিয়ে যায়। রবিবার সকালে অভিযুক্ত স্ত্রী জয়ন্তী নমঃ রায়কে গ্রেপ্তার করে সাব্রুম থানার পুলিশ।  ঘটনার তদন্তে নামে পুলিশ ও ফরেনসিক টিম। এদিকে অভিযুক্ত স্ত্রীর দাবি, সঞ্জীব রায় তাকে প্রায়শই মারধর করে। এদিনও একইভাবে ও মহিলাকে মারধর করতে আসায় সে তার স্বামীকে আঘাত করেছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top