News Flash

  • Home
  • খেলা
  • স্কুল বালিকা ক্রিকেট দলের নেতৃত্বে অবিধা এবারও সেরার লক্ষ্যে প্রণবানন্দ বিদ্যামন্দির
Image

স্কুল বালিকা ক্রিকেট দলের নেতৃত্বে অবিধা এবারও সেরার লক্ষ্যে প্রণবানন্দ বিদ্যামন্দির

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সদর আন্তঃ স্কুল বালিকাদের টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে দুই জুন থেকে।

গেলোবছর আত্মপ্রকাশেই চমক দিয়েছিলো। হয়েছিলো সদরের সেরা স্কুল। সাফল্যের ধারা এবারও বজায় রাখতে বদ্ধপরিকর ওই স্কুলের ক্রিকেটাররা। ২ জুন থেকে শুরু হচ্ছে সদর আন্ত:‌ স্কুল টি-‌২০ ক্রিকেট। রাজ্য ক্রিকেট সংস্থার উদ্যোগে। উদ্বোধনী দিনেই মাঠে নামবে প্রণবানন্দ বিদ্যামন্দির। আসাম রাইফেলস পাবলিক স্কুলের বিরুদ্ধে। অবিধা বর্ধনকে নেতৃত্ব দিয়েই এবার দল গড়েছে প্রণবানন্দ বিদ্যামন্দির। ১৭ মে থেকে ড্রপ গেইটের সি আই ডি মাঠে চলছে জোড় প্রস্তুতি। কোচ রাণু চন্দ্র দাসের তত্বাবধানে। ক্রিকেটারদের প্রতিনিয়ত উৎসাহ দিয়ে চলছেন স্কুলের অধ্যক্ষা রত্না মজুমদার। এছাড়া মাঠে এসে দলীয় ক্রিকেটারদের উৎসাহ দিয়ে চলছেন স্কুলের দুই স্বামীজি অচলানন্দ জি মহারাজ এবং বোধিস্বত্ব নন্দ জি মহারাজ। বৃহস্পতিবার সকালে অনুশীলন শেষে কোচ রাণু দাস বলেন, “ব্যাটিং-‌বোলিং-‌ দু  বিভাগেই আমার মেয়েরা শক্তিশালী। বিশ্বাস করি এবারও মেয়েরা হতাশ করবে না। সাফল্য পাবোই আমরা”।‌ স্কুলের ১৫ সদস্যের ক্রিকেটাররা হলো:‌ অবিধা বর্ধন (‌অধিনাযিকা), স্নেহা দত্ত, আয়ুষী সাহা, আবিরী সাহা‌, শায়ন্তিকা চন্দ, প্রজ্জলিকা চক্রবর্তী, প্রীয়াশি রায়, অভিজ্ঞা বর্ধন, গায়েত্রী রবি দাস, সাজনা মালাকার, সোনাক্ষি নম:‌ শুদ্র, অশ্মিতা রায়, শ্রেষ্ঠা চক্রবর্তী, ঋত্বিকা পাটারি এবং দৈতা চৌধুরি। কোচ:‌ রাণু চন্দ্র দাস।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top