News Flash

Image

ফের আটক তিন বাংলাদেশী, উদ্ধার নগদ টাকা

আগরতলা, ৩০ মে: অবৈধ অনুপ্রবেশের দায়ে মহিলা সহ তিনজন বাংলাদেশী নাগরিককে আটক করেছে পূর্ব আগরতলা থানার পুলিশ। তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে নগদ ভারতীয় ৩ হাজার টাকা এবং বাংলাদেশী ১২০০ টাকা উদ্ধার হয়েছে। পুলিশী জেরায় তারা স্বীকার করেছে বাংলাদেশী নাগরিক বলে জানিয়েছেন পূর্ব থানার ওসি সনজিত সেন।

পূর্ব থানার ওসি সনজিত সেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা খবর আসে চন্দ্রপুর আই এস বিটিতে সন্দেহভাজন তিনজন ব্যক্তি ঘুরাঘুরি করছেন।সেই খবরের ভিত্তিতে   পুলিশ সন্দেহভাজন তিনজন নাগরিককে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশী জেরায় তাঁরা অবৈধভাবে সোনামুড়া বর্ডার দিয়ে দালালের মাধ্যমে ত্রিপুরায় প্রবেশের বিষয়টি স্বীকার করেছেন।এদের মধ্যে একজন মহিলা এবং দুইজন পুরুষ রয়েছে বলে জানান তিনি। 

তিনি আরও জানিয়েছেন, তারা কাজের জন্য পাঞ্জাবের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার পরিকল্পনায় ছিলেন। ধৃতরা হলেন, বাংলাদেশের বাসিন্দা মহম্মদ নূর, মহম্মদ আবদ্দুলা এবং আসনা বেগম। তাদের কাছে ভারতীয় ৩ হাজার টাকা এবং বাংলাদেশী বারোশো টাকা উদ্ধার হয়েছে।

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top