News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অবশেষে তিনদিন পর জলে তলিয়ে যাওয়া ব্যক্তির দেহ উদ্ধার
Image

অবশেষে তিনদিন পর জলে তলিয়ে যাওয়া ব্যক্তির দেহ উদ্ধার

আগরতলা, ৩০ মে: অবশেষে তিনদিন পর জলে তলিয়ে যাওয়া ব্যক্তির পচাগলা মৃতদেহ গোমতী নদী থেকে উদ্ধার হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, গত বুধবার মেলাঘর ইন্দিরা নগর ৯ নং ওয়ার্ডের বাসিন্দা করিম খান গোমতী নদী থেকে বন্যার জলে ভেসে আসা লাকড়ি ধরতে জলে ঝাঁপ দিয়েছিলেন। কিন্তু জলের প্রবল স্রোতে করিম খান জলের নিচে তলিয়ে যায়। পরে মেলাঘর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং এন ডি আর এফ কর্মীরা দীর্ঘ সময় ধরে নদীতে করিম খানের দেহ উদ্ধারে চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু করিম খানের দেহ উদ্ধার হয়নি। অবশেষে বৃহস্পতিবার সাত সকালে স্থানীয় এলাকাবাসীরা ঘটনাস্থল থেকে প্রায় ১০০ মিটার দূরে বালির চরে করিম খানের পচা গলা দেহ দেখতে পায়। 

সাথে সাথে তাঁরা খবর দিয়েছেন মেলাঘর থানায় এবং দমকলকর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়েছে দমকল কর্মীরা কিন্তু আড়াই ঘণ্টা পর মেলাঘর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় বলে অভিযোগ এলাকাবাসীদের। পরে পুলিশ নদী থেকে করিম খানের পচাগলা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়েছে। মেলাঘর থানার পুলিশ আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।

Releated Posts

ধর্মনগরে যুব কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগে উত্তেজনা, থানা ঘেরাও; ২৪ ঘণ্টার সময়সীমা

ধর্মনগর, ২৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর থানার অন্তর্গত চন্দ্রপুর ক্লাব এলাকায় দুই যুব কংগ্রেস কর্মীর ওপর হামলার অভিযোগকে…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার লোকঐতিহ্যের উল্লেখে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আগরতলার মেয়র

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে ত্রিপুরার বিলুপ্তপ্রায় লোকঐতিহ্য ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে উন্নয়ন ও ত্রিপুরার ঐতিহ্যের প্রতিফলন: সাংসদ রাজীব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠানের ১৩৬তম পর্ব উপলক্ষে রবিবার আগরতলা পুরনিগমের…

ByByReshmi Debnath Jul 26, 2026

ছনতৈল গ্রামে গড়ে উঠবে শিশু কন্যা অনাথ আশ্রম, ঘোষণা মন্ত্রী টিঙ্কু রায়ের

আগরতলা, ২৬ জুলাই: সমাজের সুবিধাবঞ্চিত ও অনাথ শিশু কন্যাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং স্বনির্ভরতার সুযোগ করে দিতে চণ্ডীপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top