News Flash

  • Home
  • দেশ
  • রাজকোটের গেমিং জোন অগ্নিকাণ্ড : রাজস্থান থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত
Image

রাজকোটের গেমিং জোন অগ্নিকাণ্ড : রাজস্থান থেকে গ্রেফতার আরও এক অভিযুক্ত

আহমেদাবাদ, ২৮ মে (হি.স.): গুজরাটের রাজকোটের গেমিং জোনে ভয়াবহ অগ্নকাণ্ডের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম ধওয়াল ঠক্কর। সোমবার তাঁকে রাজস্থানের আবু রোডে তাঁর এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। সেখানে ওই আত্মীয়ের বাড়িতে লুকিয়ে ছিল ধওয়াল। গেমিং জোনে অগ্নিকাণ্ডের ঘটনায় এই নিয়ে মোট চার জনকে গ্রেফতার করল পুলিশ।

গত শনিবার বিকেল সাড়ে ৪টে নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে ইতিমধ্যে ২৭ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে ন’টি শিশুও ছিল। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই সিট গঠন করা হয়েছে। পুলিশ গেমিং জোনটির অন্যতম মালিক যুবরাজ সিং সোলাঙ্কি, রাহুল রাঠৌড় এবং ম্যানেজার নীতীশ জৈনকে গ্রেফতার করেছে। বাকি অংশীদারদের নামে এফআইআর দায়ের করা হয়েছে। তাঁদের খোঁজ চলছে।

বনসকাঁথার পুলিশ সুপার অক্ষয়রাজ মাকওয়ানা জানিয়েছেন, ধওয়াল কর্পোরেশনের স্বত্বাধিকারী ধওয়াল ঠক্কর, যেটি রেসওয়ে এন্টারপ্রাইজের পাঁচ অংশীদারের সঙ্গে টিআরপি গেম জোন পরিচালনা করেছিল, তাঁকে রাজস্থানের আবু রোড থেকে গ্রেফতার করা হয়েছে। এই নিয়ে মোট চার জনকে গ্রেফতার করল পুলিশ।

Releated Posts

মধ্যপ্রদেশে এসআইআর নিয়ে কংগ্রেসের বিক্ষোভ, নির্বাচন কমিশনকে নিশানা

ভোপাল, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর বিরুদ্ধে সোমবার ভোপালে বিক্ষোভে নামল কংগ্রেস।…

ByByNews Desk Sep 28, 2026

জম্মু-কাশ্মীরের কুপওয়াড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত ৫, আহত ৬

শ্রীনগর, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের কুপওয়াড়া জেলায় সোমবার ভয়াবহ পথ দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন।…

ByByNews Desk Sep 28, 2026

ইভিএম নিয়ে ফের সরব মায়াবতী, ভোটের বিশ্বাসযোগ্যতা নিয়ে সংশয় গণতন্ত্রের জন্য ক্ষতিকর: বিএসপি

লখনউ, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে নির্বাচন পরিচালনার প্রক্রিয়া নিয়ে ফের প্রশ্ন তুললেন বহুজন সমাজ…

ByByNews Desk Sep 28, 2026

২ হাজার টাকার বেশি ইউপিআই লেনদেনে চার্জ: কেন্দ্রের জবাব চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২ হাজার টাকার বেশি নির্দিষ্ট ইউপিআই লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) চালুর কেন্দ্রের সিদ্ধান্তকে…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top