News Flash

  • Home
  • দেশ
  • শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় রেমাল, ৭৬ মিলিমিটার বৃষ্টিতে ভিজল কলকাতা
Image

শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় রেমাল, ৭৬ মিলিমিটার বৃষ্টিতে ভিজল কলকাতা

কলকাতা, ২৭ মে (হি.স.): শক্তি হারিয়ে ”রেমাল” এখন সাধারণ ঘূর্ণিঝড়! হারিয়েছে শক্তি, পরিণত হয়েছে সাধারণ ঘূর্ণিঝড়ে। রেমাল-এর তান্ডবে রাতে কলকাতায় বৃষ্টি হয়েছে ৭৬ মিলিমিটার। সোমবার সকালেও বৃষ্টি চলছে, তবে হালকা। ঘূর্ণিঝড়ের জেরে কলকাতায় ঘণ্টায় ৭৪ কিলোমিটার বেগে বইতে থাকে ঝোড়ো হাওয়া।

রাতভর বৃষ্টিতে সপ্তাহের প্রথম দিনে বিপর্যস্ত কলকাতার একাংশ। নানা জায়গায় ছিঁড়ল বিদ্যুতের তার। বিদ্যুতের খুঁটি উপড়েও বিপর্যয় বিভিন্ন জায়গায়। কলকাতার পার্কসার্কাস, ঢাকুরিয়া, বালিগঞ্জ, আলিপুর-সহ নানা স্থানে হাঁটুজল জমে। রেমালের তাণ্ডবে গাছ ভেঙে পড়ে অবরুদ্ধ বহু রাস্তাঘাট। বিদ্যুতের তার, খুঁটি ছিঁড়ে নানা এলাকা বিদ্যুৎবিচ্ছিন্ন।

সোমবার সকালে বৃষ্টি হলেও কলকাতায় ঝড়ের দাপট সেই অর্থে নেই। তবে এখনও ঝোড়ো হাওয়া বইছে ফ্রেজারগঞ্জ ও বকখালিতে। বৃষ্টি হচ্ছে ক্যানিংয়ে। সোমবার সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং, কুলতলি বিদ্যুৎবিচ্ছিন্ন। তবে এখনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। গাছ ভেঙে পড়ে বিপর্যস্ত সাগরদ্বীপ। ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

Releated Posts

ভোটের আগে কড়া নজরদারি, ৬৫০ কোটিরও বেশি নগদ ও সামগ্রী বাজেয়াপ্ত ইসির

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন বিধানসভা নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে নজরদারি আরও কড়া করেছে নির্বাচন কমিশন। রবিবার…

ByByNews Desk Apr 5, 2026

একদিনে ৫১ লক্ষের বেশি এলপিজি সিলিন্ডার সরবরাহ, কোথাও ঘাটতি নেই: কেন্দ্র

নয়াদিল্লি, ৫ এপ্রিল (আইএএনএস): দেশে এলপিজি সরবরাহ নিয়ে কোনও সঙ্কট নেই বলে জানাল কেন্দ্র। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস…

ByByNews Desk Apr 5, 2026

ভোটের আগে কলকাতা পুলিশের একাধিক থানার ওসি বদলি ইসির

কলকাতা, ৫ এপ্রিল(আইএএনএস): বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কলকাতা পুলিশের একাধিক থানার অফিসার-ইন-চার্জ (ওসি) পদে বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন।…

ByByNews Desk Apr 5, 2026

বাবু জগজীবন রামের অবদান চিরস্মরণীয়: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস): প্রাক্তন উপপ্রধানমন্ত্রী ও বিশিষ্ট সমাজসংস্কারক বাবু জগজীবন রামের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top