News Flash

  • Home
  • প্রধান খবর
  • দ্রৌপদী-মোদী-অমিত-মমতা, সামাজিক মাধ্যমে বিশিষ্টদের বুদ্ধপূর্ণিমার শুভেচ্ছা
Image

দ্রৌপদী-মোদী-অমিত-মমতা, সামাজিক মাধ্যমে বিশিষ্টদের বুদ্ধপূর্ণিমার শুভেচ্ছা

কলকাতা, ২৩ মে (হি. স.): ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়— দেশের শীর্ষস্থানীয়দের অনেকে বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে বুদ্ধপূর্ণিমার শুভেচ্ছা জানিয়েছেন।

দ্রৌপদী মুর্মু লিখেছেন, “শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আমি সমস্ত সহ নাগরিক এবং বিশ্বে ছড়িয়ে থাকা ভগবান বুদ্ধের অনুসারীদের আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।”

নরেন্দ্র মোদী লিখেছেন, “বুদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা। গত এক দশক ধরে, আমাদের কাজ ভগবান বুদ্ধের আদর্শকে পূরণ করতে এবং সমৃদ্ধ এবং একটি দীর্ঘস্থায়ী বিশ্ব গড়ে তোলার জন্য আমাদের গভীর মূল প্রতিশ্রুতিকে তুলে ধরে।”

অমিত শাহ লিখেছেন, “বুদ্ধ পূর্ণিমার পবিত্র উৎসবে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা! ত্যাগ, অহিংসা, মমতা ও মৈত্রীর বার্তা দিয়ে ভগবান বুদ্ধ সমগ্র মানব সমাজকে একটি অর্থপূর্ণ জীবন যাপনের চাবিকাঠি দিয়েছিলেন। তাঁর শিক্ষা যুগে যুগে আমাদের পথ দেখাতে থাকবে।” মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা।”

Releated Posts

প্যাথোজেন অ্যাক্সেস ও সুফল বণ্টনে ন্যায্যতার পক্ষে ভারতের সওয়াল

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মহামারি প্রতিরোধ ও মোকাবিলা নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যান্ডেমিক…

ByByNews Desk Sep 26, 2026

পরিষেবা কোটায় অনিয়মের অভিযোগ, সরকারি হাসপাতালের চিকিৎসকদের চিহ্নিত করছে বঙ্গের স্বাস্থ্য দফতর

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পরিষেবা কোটায় উচ্চশিক্ষার সুযোগ পাওয়া জুনিয়র চিকিৎসকদের মধ্যে…

ByByNews Desk Sep 26, 2026

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top