News Flash

  • Home
  • প্রধান খবর
  • ক‌রিমগ‌ঞ্জের কালিগ‌ঞ্জে প্রায় দু–কোটি টাকার হে‌রোইন সহ গ্ৰেফতার এক
Image

ক‌রিমগ‌ঞ্জের কালিগ‌ঞ্জে প্রায় দু–কোটি টাকার হে‌রোইন সহ গ্ৰেফতার এক

ক‌রিমগ‌ঞ্জ (অসম), ২২ মে (হি.স.) : ক‌রিমগঞ্জ জেলার অন্তর্গত কালিগঞ্জ অভিযান চালিয়ে প্রায় দু-কোটি টাকার মাদক হেরোইন বাজেয়াপ্ত করেছে পু‌লিশ। মাদক পাচারের অভিযগে পুলিশ গ্রেফতার করেছে সূৰ্যদাস গ্রা‌মের বাগবা‌ড়ি এলাকার বাসিন্দা জনৈক আবদুল মতিনের ছেলে বুরহান উদ্দিনকে। এছাড়া মাদক পাচারে ব্যবহৃত চার চাকার গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রা‌ত প্রায় সাড়ে দশটা নাগাদ কালিগঞ্জ পুলিশ ওয়াচপোস্টের কর্মীদের নিয়ে করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার স্থানীয় ডেউয়াকু‌ড়ি গ্রা‌মে মাদক পাচারকারীকে ধরতে ওৎ‌ পে‌তে ব‌সেন। এক সম‌য় এএস ১১ সিসি ৩৬৫৪ নম্বরের একটি যাত্রীবাহী আইরিশ গা‌ড়ি আসলে তার গতিরোধ করে পুলিশের অভিযানকারী দল।

গা‌ড়িতে তালাশি চালিয়ে ২৫টি বাক্স থেকে ৩০০ গ্রাম সন্দেহজনক হে‌রোইন উদ্ধার করা হয়। এর সঙ্গে আটক করা হয় বুরহান‌ উদ্দিনকে।

ধৃত বুরহান উদ্দিনের বিরুদ্ধে এন‌ডি‌পিএস-এর নির্দিষ্ট মামলা রুজু করে গ্রেফতার করেছে পুলিশ।

Releated Posts

রাম মন্দিরে প্রবেশে বাধা, জোর করে বিমানবন্দরে পাঠানো হয়েছে: দাবি কংগ্রেস সাংসদ কিশোরী লাল শর্মার

অযোধ্যা, ৩০ জুন(আইএএনএস) : কংগ্রেস সাংসদ কিশোরী লাল শর্মা দাবি করেছেন, তাঁকে অযোধ্যার রাম মন্দিরে দর্শনের অনুমতি দেওয়া…

ByBySandeep Biswas Jun 30, 2026

প্রতিরক্ষা রপ্তানিতে নজির ভারতের, ২০১৪-র ১,০০০ কোটি থেকে বেড়ে ৩৯,০০০ কোটি টাকা; আত্মনির্ভরতা ও প্রযুক্তিই ভবিষ্যতের শক্তি: রাজনাথ সিং

বড়োদরা, ৩০ জুন (আইএএনএস): গত এক দশকে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন এসেছে। ২০১৪ সালে যেখানে দেশের প্রতিরক্ষা…

ByByNews Desk Jun 30, 2026

ভারতের প্রবৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো শক্ত অবস্থানে রয়েছে ব্যাঙ্কিং ব্যবস্থা: আরবিআই গভর্নর

নয়াদিল্লি, ৩০ জুন (আইএএনএস): ভারতের আর্থিক ব্যবস্থা দেশের প্রকৃত অর্থনীতি এবং প্রবৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি হিসেবে কাজ করছে।…

ByByNews Desk Jun 30, 2026

আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বপূর্ণ স্তম্ভ মানবসম্পদ চলাচল, বললেন বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর

নয়াদিল্লি, ৩০ জুন (আইএএনএস): মানবসম্পদের আন্তর্জাতিক চলাচলকে (মোবিলিটি) আন্তর্জাতিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে দেখে ভারত। এই অংশীদারিত্ব…

ByByNews Desk Jun 30, 2026
Scroll to Top