News Flash

Image

রাস্তা সংস্কার দাবিতে পথ অবরোধ

আগরতলা, ২২ মে : দীর্ঘ বছর যাবৎ রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছেন গ্রামবাসীরা।কিন্তু সমস্যা সমাধানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে না পূর্ত দপ্তর। অবশেষে আজ সকালে সড়ক পথ অবরোধ করেন রায় পাড়ার গ্রামবাসী।অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। প্রসাশন ও পূর্ত দপ্তরের আধিকারিকরা আশ্বাস দিয়েছেন ওই এলাকায় অতিসত্বর রাস্তা সংস্কার করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ করেন গ্রামবাাসী।

জানা গিয়েছে, গোলাঘাটি বিধানসভার জম্পুইজলা মহকুমার অন্তর্গত রায়পাড়ার মানুষের যাতায়াতের একমাত্র রাস্তাটি দীর্ঘ অনেক বছর ধরে বেহাল অবস্থায় পরিণত হয়ে আছে। রাস্তা সংস্কারের জন্য পাড়ার মানুষ বাম আমল থেকে সংশ্লিষ্ট দপ্তরের কাছে দাবি জানিয়ে আসছিল কিন্তু রায় পাড়ার রাস্তার সংস্কারের কোন উদ্যোগ নেই সংশ্লিষ্ট দপ্তরের। রায়পাড়ার রাস্তাটি কাঞ্চনমালা থেকে রায়পাড়া হয়ে মণিপুরী বস্তি পর্যন্ত গিয়েছে। এ পাড়ায় কমপক্ষে ৬০ থেকে ৭০ পরিবারের বসবাস কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে রায় পাড়ার মানুষের জনজীবন ব্যাহত হচ্ছে। তাদের পাড়ায় কেউ অসুস্থ হলে জরুরী কালীন অবস্থায় হাসপাতালের দ্রুত নিয়ে যাওয়া সম্ভব হয় না। সম্পূর্ণ রাস্তাটি খানাখন্দে পরিণত হয়ে কোথাও কোথাও কাদায় পরিণত হয়ে আছে আবার কোথাও কোথাও জল জমাট বেঁধে আছে। বর্তমানে এই রাস্তাটি দিয়ে মানুষ চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে।অবশেষে আজ সকালে সড়ক পথ অবরোধ করেন রায় পাড়ার গ্রামবাসী।অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। প্রসাশন ও পূর্ত দপ্তরের আধিকারিকরা আশ্বাস দিয়েছেন ওই এলাকায় অতিসত্বর রাস্তা সংস্কার করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ করেন গ্রামবাাসী।

Releated Posts

ত্রিপুরার প্রভারীর দায়িত্বে মৃগাঙ্ক দেববর্মন, মধ্যপ্রদেশের প্রভারী সাংসদ বিপ্লব

আগরতলা: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বিভিন্ন রাজ্যের…

ByByReshmi Debnath Sep 23, 2026

রাবার গাছ কাটার ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ, বিরোধী দলনেতার হস্তক্ষেপে উঠল অবরোধ

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে রাবার গাছ কাটার পরও ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে অমরপুর–গন্ডাছড়া সড়ক অবরোধ করে…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

আগরতলাকে আরও উন্নত, সবুজ, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: আধুনিক আগরতলার সঙ্গে সংযোজিত হলো আরও একটি নতুন পালক। হাওড়া নদীর তীরকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 22, 2026

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026
Scroll to Top