News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অবৈধ অনুপ্রবেশের দায়ে দুইজন বাংলাদেশী নাগরিক আটক
Image

অবৈধ অনুপ্রবেশের দায়ে দুইজন বাংলাদেশী নাগরিক আটক

আগরতলা, ২২ মে : আবারো অবৈধ অনুপ্রবেশের দায়ে আগরতলা রেলস্টেশন থেকে দুইজন বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করেছে জিআরপি। তাঁদের কাছ থেকে বৈধ নথিপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক।

আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করে প্রতিনিয়ত বহিঃরাজ্যে আদান প্রদান হচ্ছে গাঁজা সহ বিভিন্ন নেশা সামগ্রী। তেমনি অবৈধভাবে বাংলাদেশি নাগরিকরা বহিঃরাজ্যে পারাপারের জন্য আগরতলা রেলস্টেশনকে ব্যবহার করে থাকে। যা রাজ্য সহ দেশের নিরাপত্তা ব্যবস্থার পক্ষে খুবই বিপদজনক। গতকাল সন্ধ্যায় এমনই ঘটনায় রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারো প্রশ্ন উঠেছে। বিএসএফের কড়া নজরদারি ফাঁকি দিয়ে সীমান্ত ডিঙিয়ে অনুপ্রবেশ গভীর উদ্বেগের বলে জনসাধারণের চর্চায় উঠে এসেছে।

জনৈক পুলিশ আধিকারিক, গতকাল বিকালে আগরতলা রেলস্টেশনে চেকিং করার সময় সন্দেহভাজন একজন মহিলা ও পুরুষকে আটক করেছে পুলিশ। তাদের সকলকে রেলস্টেশন চত্বরে ঘোরাঘুরি করতে দেখে রেল পুলিশের সন্দেহ হয়। প্রথমে তাদের গন্তব্য কোথায় জিজ্ঞেস করা হলে দুইজনের বয়ানে অসংলগ্নতা পাওয়া যায়। তখনই তাদেরকে আটক করে জিআরপি থানায় নিয়ে গিয়েছে। পরবর্তী সময়ে তাঁরা বাংলাদেশী নাগরিক বলে স্বীকার করেছেন। আজ তাঁদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে।

Releated Posts

ত্রিপুরার প্রভারীর দায়িত্বে মৃগাঙ্ক দেববর্মন, মধ্যপ্রদেশের প্রভারী সাংসদ বিপ্লব

আগরতলা: ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ রদবদল করা হয়েছে। দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বিভিন্ন রাজ্যের…

ByByReshmi Debnath Sep 23, 2026

রাবার গাছ কাটার ক্ষতিপূরণের দাবিতে সড়ক অবরোধ, বিরোধী দলনেতার হস্তক্ষেপে উঠল অবরোধ

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: ফরেস্ট ডিপার্টমেন্টের উদ্যোগে রাবার গাছ কাটার পরও ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে অমরপুর–গন্ডাছড়া সড়ক অবরোধ করে…

ByByTaniya Chakraborty Sep 23, 2026

আগরতলাকে আরও উন্নত, সবুজ, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: আধুনিক আগরতলার সঙ্গে সংযোজিত হলো আরও একটি নতুন পালক। হাওড়া নদীর তীরকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 22, 2026

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026
Scroll to Top