News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অন্তঃসত্ত্বা ছোট ভাইয়ের স্ত্রীকে লাথি মারে গর্ভজাত সন্তানকে মেরে ফেললো ভাসুর, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা
Image

অন্তঃসত্ত্বা ছোট ভাইয়ের স্ত্রীকে লাথি মারে গর্ভজাত সন্তানকে মেরে ফেললো ভাসুর, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ মে: পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছোট ভাইয়ের স্ত্রীর পেটে লাথি মেরে গর্ভজাত সন্তানকে নষ্ট করে ফেলে বর্বর ভাসুর, এমনি অভিযোগ। পৃথিবীর আলো দেখার পূর্বে সারা জীবনের জন্য জীবন দ্বীপ নিভে গেল নবজাতক শিশুটির।

কৈলাসহর বাগছড়া গ্রামের আনসার আলী আগরতলা জিরানিয়া এলাকার বাসিন্দা সোমা বেগমকে ভালোবেসে বিবাহ করেছিল। প্রথমে  ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় তাদের। তারপর বিবাহ হয়। কিন্তু তাদের বিয়ের কিছুদিনের মধ্যেই অশান্তি শুরু হয়ে যায়। সোমা বেগমের উপর গার্হস্থ্য নির্যাতন শুরু হয়। গত দুমাস পূর্বে  সোমা  বেগম অন্তঃসত্ত্বা অবস্থায়  কৈলাসহর ছেড়ে আগরতলায় চলে যায়। এর মধ্যে গর্ভস্থ সন্তানের বয়স পাঁচমাসে এসে দাঁড়ায়। পাঁচ মাসের অন্তঃসত্ত্বা সোমা বেগমের সমস্ত কাগজপত্র এবং সার্টিফিকেট কৈলাসহর শ্বশুরবাড়িতে রয়ে যায়। সার্টিফিকেটগুলির প্রয়োজন হওয়ার কারণে সোমা বেগম তার গর্ভধারিণী মাকে নিয়ে কৈলাসহর শ্বশুর বাড়িতে আসে। সেখানেই ঘটে বিপত্তি।

পরিবারের লোকজনদের সাথে তর্কাতর্কি শুরু হয়ে যায়। এর মধ্যে সোমার ভাসুর  আসফাক আলী ছোট ভাইয়ের স্ত্রী সোমা বেগমের উপর রাক্ষস মূর্তি ধারণ করে। ধৈর্য হারিয়ে সোমা বেগমকে  মাটিতে ফেলে কিল ঘুষি মারতে শুরু করে সে। তখনই তলপেটে লাথি পড়ার কারণে রক্তক্ষরণ শুরু হয়।মাথা ফেটে যায়। যার ফলে মাথার মধ্যে সাতটি সেলাই লাগে সোমার। ভাসুরের আক্রমণে গুরুতর আহত সোমা বেগমকে উনকোটি জেলা হাসপাতাল থেকে আগরতলা জিবি হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসকদের একটি টিম সোমা বেগমের পেট থেকে মৃত পুত্র সন্তানকে বের করে আনে। বর্তমানে সোনাবেগম  মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

অমানবিক এই ঘটনায় অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন সোমার বাপের বাড়ির সদস্যরা।

Releated Posts

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026

খোয়াইয়ের লালছড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াইয়ের লালছড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই বিজেপি…

ByByReshmi Debnath Sep 13, 2026

মান্দাইয়ে ১৫ ভিলেজ কমিটিতে ভোট, প্রস্তুতি খতিয়ে দেখতে ১৫ সেপ্টেম্বর মক পোল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

উগিরাটিলায় রাস্তার উপর দিয়ে জল, উদ্যোগ নিয়ে ড্রেন কাটলেন যুব নেতৃত্বরা

বক্সনগর, ১৩ সেপ্টেম্বর: বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কমলনগর গ্রাম পঞ্চায়েতের উগিরাটিলা এলাকায় গত এক মাস ধরে রাস্তার উপর…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top