News Flash

  • Home
  • দেশ
  • পাঁশকুড়ার নির্বাচনী সভাতেও প্রধানমন্ত্রীকে একহাত নিলেন মমতা
Image

পাঁশকুড়ার নির্বাচনী সভাতেও প্রধানমন্ত্রীকে একহাত নিলেন মমতা

পশ্চিম মেদিনীপুর, ২০ মে (হি. স.): ঘাটাল লোকসভা কেন্দ্রের পাঁশকুড়ায় জনসভা করতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে একহাত নিলেন।

মমতা বলেন, ‘‘মোদীবাবুদের কোনও গ্যারান্টি নেই। এক বার বলল ১৫ লক্ষ টাকা দেবে। এক পয়সারও গ্যারান্টি নেই। নো গ্যারান্টি, ফোর টোয়েন্টি। এখন বলছে জল দিচ্ছি বিনাপয়সা। আমরা দিচ্ছি। ওরা না। বিদ্যুৎ, রেশন, গ্যাস সব বলছে দিচ্ছি। কিছু দিচ্ছে না। আমরা দিচ্ছি। গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস। মিথ্যাচারী, দুরাচারী। ”

দেবের সমর্থনে প্রচারে তৃণমূলনেত্রী বলেন, “সন্দেশখালির মেয়েদের নিয়ে চক্রান্ত করল। পরের লক্ষ দাঙ্গা করার। বলে যাই, মনে রাখবেন, আমরা সবাই মানুষ। মানবিকতার ধর্ম, এক সঙ্গে চলা। এক সঙ্গে দুর্গাপুজো করব। কালী, লক্ষ্মীপুজো করব। এক সঙ্গে ইদ করব। মাজের থানে যাব। একসঙ্গে সব কাজ করব।’’

মমতা বলেন, ‘‘এটা দিল্লির ভোট। আমরা চাই, আপনাদের একটা ভোটে আমাদের একটা সাংসদ জিতুক। তাহলে একটা একটা যদি সব সাংসদকে জেতাতে পারি, তাহলে দিল্লিতে ইন্ডিয়া জোট যে সরকার গড়বে, আমরা তাদের সাহায্য করব।’’

মমতা দুর্গার মন্ত্র বলেন। এর পর ইদে কী বলেন, তা-ও বললেন। বড়দিন, সাঁওতাল, লোধা, শবর, মুণ্ডাদের কাছে গেলে কী বলেন, তা-ও বললেন। তাঁর কথায়, ‘‘ আকাশের অবস্থা খুব খারাপ। বলি খেলা হবে! সভা শেষে অনুষ্ঠান করে যাই। কিন্তু আজ করছি না। যদি বজ্রপাত হয়। দেব জিতে কথা দিচ্ছি, সাংস্কৃতিক অনুষ্ঠান করব। কপ্টার দেখার জন্য দাঁড়াবেন না।’’

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top