News Flash

  • Home
  • দিনের খবর
  • কেজরিওয়ালের নির্দেশেই হেনস্থা মালিওয়ালকে : মনোজ তিওয়ারি
Image

কেজরিওয়ালের নির্দেশেই হেনস্থা মালিওয়ালকে : মনোজ তিওয়ারি

নয়াদিল্লি, ১৯ মে (হি. স.): স্বাতী মালিওয়াল হেনস্থা কাণ্ডে এবার সরাসরি কেজরিওয়ালের দিকে নিশানা করলেন বিজেপি নেতা মনোজ তিওয়ারি। রবিবার মনোজ বলেন, তিনি (অরবিন্দ কেজরিওয়াল) বিভব কুমারের বিরুদ্ধে পদক্ষেপ করার পরিবর্তে বাঁচানোর চেষ্টা করছেন, এটি থেকে স্পষ্ট যে গোটা ঘটনাটি ঘটেছে কেজরিওয়ালের নির্দেশে।
উল্লেখ্য, দিনকয়েক আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সহকারী বিভব কুমারের বিরুদ্ধে আম আদমি পার্টির সাংসদ স্বাতী মালিওয়ালকে শারীরিক হেনস্থার অভিযোগে রাজধানীর রাজনৈতিক পারদ বেড়েছে। কেজরিওয়ালের সহকারী বিভব কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সাংসদ জানিয়েছেন, কেজরিওয়ালের বাসভবনে বিভব তাঁকে শারীরিক ভাবে হেনস্থা করেছেন। দিল্লির এইমসে স্বাস্থ্য পরীক্ষা হয় স্বাতীর। এরপর স্বাতী মালিওয়ালের বাসভবনে পৌঁছয় দিল্লি পুলিশের তদন্তকারী দল। জিজ্ঞাসাবাদের জন্য বিভব কুমারের বাড়িতেও যায় পুলিশ। কিন্তু প্রথমে বিভবের বাসভবনে ঢোকার অনুমতি পেয়েছিল না দিল্লি পুলিশ। পরে গ্রেফতার হন বিভব। আদালত তাঁকে ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top