News Flash

  • Home
  • ত্রিপুরা
  •  পূর্ব বিরোধের জেরে সঙ্গবদ্ধ আক্রমণে পিতা পুত্র রক্তাক্ত
Image

 পূর্ব বিরোধের জেরে সঙ্গবদ্ধ আক্রমণে পিতা পুত্র রক্তাক্ত

আগরতলা, ১৮ মে : পূর্ব বিরোধের জেরে খোয়াই জেলার কল্যাণপুরের দক্ষিণ ঘিলাতলী গ্রাম পঞ্চায়েতের শান্তি পাড়া গ্রামে সঙ্গবদ্ধ আক্রমণের জেরে পিতা পুত্র রক্তাক্ত  হয়েছে। ঘটনার জেরে কল্যাণপুর থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। ওই ঘটনায় পুলিশ তদন্ত করছে।

ঘটনার বিবরণে জানা গেছে, নিজের কৃষিজমি থেকে কাজ করে বাড়িতে ফিরছিলেন সংশ্লিষ্ট এলাকার স্বপন সরকারের ছেলে বিষ্ণুপদ সরকার(৩১)। এমন সময় বিষ্ণুপদের উপরে একই পাড়ার বাসিন্দা সুকুমার সরকারের ছেলে প্রদীপ সরকারের নেতৃত্বে সঙ্গবদ্ধ আক্রমণ সংঘটিত হয়। গোটা বিষয় নিয়ে কল্যাণপুর থানা চত্বরে দাঁড়িয়ে আহত এবং রক্তাক্ত বিষ্ণুপদ দাবি করেছে বিগত কিছুদিন আগে নাকি খাদ্য দপ্তরের তরফ থেকে অভিযান চালিয়ে প্রদীপ সরকারের দোকান থেকে অবৈধভাবে মজুদ করে রাখা পেট্রোপণ্য বাজেয়াপ্ত করা হয়েছিল।এর পরিপ্রেক্ষিতে প্রদীপ সরকারের নাকি অনুমান খাদ্য দপ্তরের কর্তাদের এই সংবাদ দেওয়ার পেছনে কোন না কোন ভাবে বিষ্ণুপদের অবদান রয়েছে। এই বিষয়ে বচসা থেকে সঙ্ঘবদ্ধ আক্রমণের ঘটনা সংঘটিত হয়েছে বলে বিষ্ণুপদ সরকার অভিযোগ করেছেন।

সে আরো জানিয়েছে  তার উপর যখন আক্রমণ সংঘটিত হয়েছে তখন তার সাথে থাকা তার বাবা স্বপন সরকার এবং তার মাও অল্পবিস্তার আহত হয়েছে। সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে বিষ্ণুপদ সরকারের তরফ থেকে কল্যাণপুর থানায় সুকুমার সরকার ,সঞ্জিত সরকার ,  সুকুমার সরকার, প্রদীপ সরকার,  , শঙ্কর সরকার , প্রদীপ সরকার  এবং রানা  সরকারের  নামে অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যদিও এলাকা সূত্রে খবর আপাত দৃষ্টিতে এই ঘটনার পেছনে দুই পরিবারের মধ্যে বচসা সামনে থাকলেও এর পেছনে কোন না কোন ভাবে অবৈধ উপায়ে পেট্রো পণ্যের ব্যবসা করার পাশাপাশি অবৈধভাবে কারেন্টের জাল ব্যবহার করে মাছ চুরির ঘটনা রয়েছে। ঘটনায়  সংশ্লিষ্ট এলাকায় তীব্র  উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রেখে চলেছে।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top