News Flash

Image

নেশা সামগ্রী সহ গ্রেপ্তার নেশা কারবারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে: গোপন খবরের ভিত্তিতে ফের নেশা সামগ্রী উদ্ধার করে হয়ে পুলিশ। অভিযানে নেশা কারবারি সহ নেশা সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।

গোপন খবরের ভিত্তিতে পুলিশ নব শান্তিগঞ্জ এলাকায় বুধবার গভীর রাতে মিঠুন মিয়া পিতা আবু কাসেমের বাড়িতে অভিযান চালায়। দীর্ঘক্ষণ অভিযান চালিয়ে টাকারজলা থানার পুলিশ সহ টিএসআর  জোওয়ানরা ২৯০টি ব্রাউন সুগারের কন্টেনার নগদ ২২০০০ টাকা উদ্ধার করে, পাশাপাশি নেশা কারবারি মিঠুন মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। টাকারজলা থানায় গ্রেফতার নেশা কারবারি মিঠুন মিয়ার বিরুদ্ধে পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা গ্রহণ করেছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার নেশা কারবারি মিঠুন মিয়াকে টাকারজলা থানা এলাকা থেকে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করা হয়।

জানা যায় দীর্ঘদিন যাবত নেশা কারবারি মিঠুন মিয়া সমতল থেকে শুরু করে পাহাড়ে জনজাতি ও বাঙালি যুবকদের কাছে  ব্রাউন সুগারের কন্টেইনার বিক্রি করে মোটা টাকা ইনকাম করে কলাগাছের মতো ফুলে উঠছেন। তাকে এলাকাবাসীরা কয়েকবার  ব্রাউন সুগারের বিক্রি  করতে বারণ করেছেন কিন্তু কারুর কথায় সে কখনো কর্ণপাত করেন না। তবে এই যাত্রায় নেশা কারবারি মিঠুন মিয়া পুলিশের জালে ধরা পড়ায় এলাকা জুড়ে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।

Releated Posts

আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে চলেছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ অক্টোবর: আগরতলা শহর সহ রাজ্যের প্রান্তিক শহরাঞ্চলকে আধুনিক, পরিবেশবান্ধব ও নান্দনিকরূপে গড়ে তুলতে বর্তমান…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিডিও বিতর্কে ৫ অক্টোবর থেকে ‘পেন-ডাউন’ কর্মসূচির হুঁশিয়ারি আগরতলা মেডিকেল কলেজের রেসিডেন্ট চিকিৎসকদের

আগরতলা, ৩ অক্টোবর:  সাম্প্রতিক একটি ঘটনাকে কেন্দ্র করে ভিডিও ও অন্যান্য কনটেন্ট ছড়িয়ে পড়ার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে…

ByByReshmi Debnath Oct 3, 2026

বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস-বাইকের সংঘর্ষে নিহত এক

শান্তিরবাজার, ৩ অক্টোবর:  বেতাগা সাইনবোর্ড এলাকায় বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের। শনিবার দুপুরে শান্তিরবাজার…

ByByReshmi Debnath Oct 3, 2026

ভিসি নির্বাচনে ৪৭০-এর বেশি কমিটিতে জয়ের দাবি মথার

আগরতলা, ৩ অক্টোবর: ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন নিয়ে পর্যালোচনা বৈঠক করল তিপরা মথা। বৈঠক শেষে দলের নেতৃত্বের দাবি,…

ByByTaniya Chakraborty Oct 3, 2026
Scroll to Top