News Flash

  • Home
  • প্রধান খবর
  • ইন্দোর-আহমেদাবাদ হাইওয়েতে দুর্ঘটনায় মৃত্যু ৮ জনের, প্রাণে বাঁচলেন একজন
Image

ইন্দোর-আহমেদাবাদ হাইওয়েতে দুর্ঘটনায় মৃত্যু ৮ জনের, প্রাণে বাঁচলেন একজন

ইন্দোর, ১৬ মে (হি.স.): মধ্যপ্রদেশের ইন্দোর জেলায় ভয়াবহ এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জনের, একটি এসইউভি গাড়িতে মোট ৯ জন ছিলেন। তাঁদের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে, মাত্র একজন প্রাণে বেঁচে গিয়েছেন। ডিএসপি (গ্রামীণ) উমাকান্ত চৌধুরী বলেছেন, “আমরা বেতওয়া থানা এলাকায় ইন্দোর-আহমেদাবাদ হাইওয়েতে একটি গাড়ি দুর্ঘটনার খবর পেয়েছি। একটি বোলেরো এসইউভি দুর্ঘটনার সম্মুখীন হয়েছে এবং গাড়িতে থাকা ৯ জনের মধ্যে ৮ জনের মৃত্যু হয়েছে। সকলেই গুনার দিকে যাচ্ছিল। দুর্ঘটনায় একজন পুলিশ সদস্য মারা গিয়েছেন।”

পুলিশ জানিয়েছে, বুধবার গভীর রাতে এই দুর্ঘটনাটি ঘটেছে। একটি অজ্ঞাত পরিচয় গাড়ির সঙ্গে যাত্রীবোঝাই গাড়ির সংঘর্ষ হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় গাড়িতে থাকা ৯ জনের মধ্যে ৮ জনেরই মৃত্যু হয়েছে। আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

সাম্প্রতিক সংঘাতে মহাকাশ ও বিমান শক্তিকে ঘিরেই কেন্দ্রীভূত হচ্ছে সামরিক ক্ষমতা: বায়ুসেনা প্রধান

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বর্তমান বিশ্বে সামরিক ক্ষমতার বড় অংশই মহাকাশ ও বিমান ক্ষেত্রকে কেন্দ্র করে গড়ে উঠছে…

ByByNews Desk Oct 3, 2026

২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা অমিত শাহের

ভোপাল, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে মধ্যপ্রদেশকে মাদকমুক্ত করার লক্ষ্যমাত্রা ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত…

ByByNews Desk Oct 3, 2026

বিশ্ব অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক ভিত্তি অটুট: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): পশ্চিম এশিয়ার সঙ্কটকে ঘিরে বিশ্বজুড়ে অনিশ্চয়তা তৈরি হলেও ভারত সফলভাবে এই অস্থিরতা মোকাবিলা করেছে…

ByByNews Desk Oct 3, 2026

ভালো র‍্যাঙ্কিংয়ের পরই লাইসেন্স বাতিল, প্রশ্নের মুখে ইপিএফও

কলকাতা, 03 অক্টোবর (হি.স.) : জুট মিলগুলির পিএফ ট্রাস্টের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top