News Flash

  • Home
  • খেলা
  • রোহিতের দুর্দান্ত ব্যাটিং ও সেঞ্চুরি চলমানকেও হারালো হার্ভে ক্লাব
Image

রোহিতের দুর্দান্ত ব্যাটিং ও সেঞ্চুরি চলমানকেও হারালো হার্ভে ক্লাব

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ের ধারা অক্ষুন্ন রেখে এগোচ্ছে হার্ভে ক্লাব। বুধবারে পঞ্চম ম্যাচে হার্ভে ক্লাব ৪৮ রানের ব্যবধানে চলমান সংঘকে পরাজিত করেছে। পরপর পাঁচ ম্যাচে টানা জয়ের মধ্য দিয়ে হার্ভে ক্লাবও শীর্ষস্থানের দিকে এগোচ্ছে। আগামী ১৭ মে কস্মপলিটনের বিরুদ্ধে হার্ভে ম্যাচটি হবে কার্যত ফাইনাল ম্যাচ। কেননা কসমোপলিটন ক্লাবও টানা পাঁচ ম্যাচে জয় ছিনিয়ে চ্যাম্পিয়নের দাবিদার হয়ে উঠছে। এমবিবি স্টেডিয়ামে সকালে ম্যাচ শুরুতে টস জিতে হার্ভে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় । ৪৪ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে হার্ভে ২১৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে রোহিত ঘোষের ১৩০ রান যথেষ্ট উল্লেখের দাবি রাখে। রোহিত ১২৩ বল খেলে তিনটি বাউন্ডারি ও ১১ টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১৩০ রান সংগ্রহ করে। ছক্কার ফুলঝুড়িতে রোহিত যেন তাক লাগিয়ে দিয়েছে। বোলিংয়ে চলমানের রকি তার ধারাবাহিক সাফল্য বজায় রাখছে। রকি পাঁচটি উইকেট পেয়েছে ৩৮ রানের বিনিময়ে। এছাড়া, তন্ময় দাস পেয়েছে দুই রানে দুটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে চলমান সংঘের ব্যাটার্সরা তেমন সাফল্য অর্জন করতে পারেনি। উইকেট রক্ষক অমিত দাসের সর্বাধিক ৪৪ রান এবং কৃষ্ণ কমল আচার্য ২৯ রান পেলেও শেষ রক্ষা করতে পারেনি। হার্ভে প্রভাত যাদব ৩২ রানে এবং অর্কর্জিৎ রায় ৩৯ রানে তিনটি করে উইকেট তুলে নিয়ে চলমানের ভিত ভেঙে দেয়। ৪২.৪ ওভার খেলে ১৬৯ রানে চলমান সংঘ ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। বিজয়ী দলের রোহিত অনবদ্য ব্যাটিংয়ের সুবাদে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পায়।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top