News Flash

  • Home
  • দিনের খবর
  • হতাশায় হামলা তৃণমূলের; কেন্দ্রীয় বাহিনীর প্রসংশা, আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ
Image

হতাশায় হামলা তৃণমূলের; কেন্দ্রীয় বাহিনীর প্রসংশা, আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ

বর্ধমান, ১৪ মে (হি.স.): কেন্দ্রীয় বাহিনী কড়া ছিল বলে, রিগিং ছাপ্পা হয়নি। ভোট আটকাতে পারেনি। হামলার সময় পুলিশের কোনও ভূমিকা ছিল না। দাঁড়িয়ে দেখছিল। পুলিশের ভুমিকা ঠিক থাকলে গন্ডোগোল হত না। ভোট শান্তিপূর্ণ হওয়ায় টিএমসি হতাশা ব্যাক্ত করেছে। ৪ জুন মিষ্টি খাওয়াবো।” মঙ্গলবার নির্বাচন শেষে ফের প্রাতঃভ্রমণে পুরোনো মেজাজে ফিরলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তবে ভোটের দিনে জেলার বিজেপি কার্যকর্তাদের ভূমিকা নিয়ে যে দিলীপ ঘোষ সন্তুষ্ট নন, সেটা তাঁর কথাতেই স্পষ্ট।

মঙ্গলবার রোজকার মত বর্ধমান শহরে টাউন হল ময়দানে প্রাতঃভ্রমণ সারেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। গত দেড়মাসের পর এদিন বিন্দুমাত্রও ক্লান্তি ছিল না। উল্টে এদিন রীতিমতো ফুরফুরে আত্মবিশ্বাসী মেজাজ ছিল তাঁর বক্তব্যে। এদিন তিনি বলেন, “এর আগে বর্ধমানে এত শান্তিপূর্ণ নির্বাচন হয়নি। মানুষ ভোট দিয়েছে। কেন্দ্রীয় বাহিনী কড়া ছিল। তাই, ছাপ্পা বা রিগিং হয়নি। বেশিরভাগ বুথেই বিজেপির এজেন্টকে বসতে দেওয়া হয়নি। আবার অনেক জায়গা থেকে এজেন্টকে বের করে দেওয়া হয়েছে। ৪ জুন রসগোল্লা আমিই খাওয়াবো।”

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top