News Flash

  • Home
  • দেশ
  • কেজরিওয়ালের বাসভবনে হেনস্থা স্বাতী মালিওয়ালকে, দিল্লি পুলিশকে ফোন
Image

কেজরিওয়ালের বাসভবনে হেনস্থা স্বাতী মালিওয়ালকে, দিল্লি পুলিশকে ফোন

নয়াদিল্লি, ১৩ মে (হি. স.): অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ তথা দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালকে হেনস্থার অভিযোগ। সোমবার এমনই অভিযোগ জানিয়ে দু’বার ফোন যায় দিল্লি পুলিশের কাছে।

পুলিশের দাবি, নিজেকে স্বাতী দাবি করে সোমবার সকালে এই ফোন করা হয়েছিল দিল্লি পুলিশের কন্ট্রোলরুমে। ফোনের ওপারে থাকা মহিলা জানান, তিনি স্বাতী মালিওয়াল। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আপ্ত সহায়ক বিভব কুমার তাঁকে মারধর করেছেন মুখ্যমন্ত্রীর বাসভবনে। এর কিছুক্ষণ পর আরও একটি ফোন আসে পুলিশের কাছে যেখানে বলা হয়, আপ্ত সহায়কের মারধরের পেছনে মুখ্যমন্ত্রীর হাত রয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় শোরগোল পড়ে যায়। সূত্রের খবর, পুলিশ যখন মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাসভবনে পৌঁছায় তখন মালিওয়াল সেখানে ছিলেন না। যদিও এই ফোনের বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন স্বাতী নিজে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top