News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জনগণের টাকা আত্মসাৎ, গা ঢাকা পোস্ট অফিসের এমডির
Image

জনগণের টাকা আত্মসাৎ, গা ঢাকা পোস্ট অফিসের এমডির

আগরতলা, ১৩ মে: জনগণের ১৫ লক্ষ টাকা আত্মসাৎ-র অভিযোগ উঠেছে পানিসাগর সাব পোস্ট অফিসের এমডি পূরবী নাথের বিরুদ্ধে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, পোস্ট অফিসে কর্মরত পশ্চিম পানিসাগর সাব পোস্ট অফিসে কর্মরত পূরবী নাথ পোস্ট অফিসের গ্রাহকদের বিশ্বাস ও সরলতার সুযোগ নিয়ে দীর্ঘদিন যাবত গ্রাহকদের জমাকৃত টাকা জমা করেননি। জনগণের সরলতা ও বিশ্বাসের সুযোগ নিয়েছেন তিনি।

অনেক সংখ্যক গ্রাহকের পাসবুক পূররী নাথ নিজের কাছে রেখে দিতেন। আজ অনেক গ্রাহক তাদের পাসবুক নিতে  পোস্ট অফিসে গেলে তাদের পাসবুক পাওয়া যায়নি। গ্রাহকরা নিজেদের টাকা   থেকে বঞ্চিত হয়ে খালি হাতে বাড়ি ফিরে যেতে হচ্ছে। এভাবে এক এক করে প্রতিদিন পোস্ট অফিসে আসা উইড্রেল থেকে বঞ্চিত গ্রাহকদের সংখ্যা বর্ধিত হলে এলাকা জুড়ে সুর গোল সৃষ্টি হয়ে পরে। 

এবিষয়ে পশ্চিম পানিসাগর পোস্ট অফিসের কর্তব্যরত ব্রাঞ্চ ম্যানেজার টিনা দে বলেন, গত ২৩ সালের মে মাসে কর্মে নিযুক্ত হওয়ার পর এমডি পূরবী নাথের বিভিন্ন অভিযোগ তাঁর সম্মুখে আসে। এমনকি এমডি পূরবী নাথ ব্রাঞ্চ ম্যানেজার টিনা দের স্বাক্ষর নকল করে অফিসিয়েলি  ব্যবহার করেছেন। তা ব্রাঞ্চ ম্যানেজার টিনা দে  ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন। 

Releated Posts

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top