News Flash

  • Home
  • দেশ
  • আম আদমি পার্টিকে শেষ করতে কোনও খামতি রাখেননি প্রধানমন্ত্রী : কেজরিওয়াল
Image

আম আদমি পার্টিকে শেষ করতে কোনও খামতি রাখেননি প্রধানমন্ত্রী : কেজরিওয়াল

নয়াদিল্লি, ১১ মে (হি.স.) : আম আদমি পার্টিকে শেষ করতে কোনও খামতি রাখেননি প্রধানমন্ত্রী। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। শনিবার কেজরিওয়াল বলেছেন, “আমাদের আম আদমি পার্টি একটি ছোট দল, দু’টি রাজ্যে বর্তমান। কিন্তু প্রধানমন্ত্রী আমাদের দলকে গুঁড়িয়ে দিতে কোনও খামতি রাখেননি এবং তিনি শীর্ষ চার নেতাকে এক সঙ্গে জেলে পাঠান। যদি কোনও বড় দলের চার শীর্ষ নেতা জেলে যান, তাহলে দল শেষ হয়ে যায়। প্রধানমন্ত্রী এএপি-কে শেষ করতে চান…প্রধানমন্ত্রী মোদী নিজেই বিশ্বাস করেন যে এএপি-ই দেশকে ভবিষ্যৎ দেখাবে।”

অরবিন্দ কেজরিওয়াল আরও বলেছেন, “৭৫ বছরে আর কোনও দল এতটা হয়রানির শিকার হয়নি। প্রধানমন্ত্রী বলছেন, তিনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন, অথচ সব চোর তাঁর দলে। আমি প্রধানমন্ত্রী মোদীকে বলতে চাই, আপনি যদি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চান তবে কেজরিওয়ালের কাছ থেকে শিখুন।” কেজরিওয়াল আরও বলেছেন, “যখনই কোনও একনায়ক ক্ষমতা দখলের চেষ্টা করেছে, দেশের মানুষ তাকে উপড়ে ফেলেছে। এখন আবার একজন স্বৈরশাসক গণতন্ত্রকে শেষ করতে চায়…আমি সেই স্বৈরশাসকের বিরুদ্ধে লড়াই করছি কিন্তু আমি একা কিছু করতে পারবা না। আমি ১৪০ কোটি মানুষের কাছে ভিক্ষা করতে এসেছি এই স্বৈরশাসকের হাত থেকে দেশকে বাঁচাতে আমাকে সমর্থন করার জন্য।”

Releated Posts

মক্কার কাছে ড্রোন হামলায় ‘গভীরভাবে উদ্বিগ্ন’ ভারত, দ্রুত শান্তি ফেরার আশা

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): মক্কার কাছে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। একইসঙ্গে সৌদি আরবের সার্বভৌম…

ByByNews Desk Sep 16, 2026

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top