News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যে চুরি যাওয়া বাইক আসাম থেকে উদ্ধার করল পুলিশ
Image

রাজ্যে চুরি যাওয়া বাইক আসাম থেকে উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, পানিসাগর, ৭ মে:
ফের বাইক চুরির ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে উত্তর জেলায়। যদিও প্রশাসনের হস্তক্ষেপে বাইকটি চুরি হওয়ার কিছু সময়ের মধ্যেই উদ্ধার করেছে পুলিশ।

ঘটনার বিবরনে জানা যায়, শনিছড়ার চানপুরের বাসিন্দা ফখরুদ্দিন। ফখরুদ্দিনের ছেলে তার বাইকটি নিয়ে পদ্মবিলের জনৈক ব্যক্তির কাছে টাকা খুঁজতে যায়। সেখান থেকে ঘুরে পানিসাগর এসে দোকানের সামনে রেখে এক ব্যক্তির সঙ্গে  কথাবার্তা বলছিল। সে সুযোগেই বাইকটি নিয়ে পালিয়ে যায় চোর।  বাইকটি আনুমানিক রাত আটটা নাগাদ চুরি হয়। যথারীতি চুরি যাওয়া বাইকের নম্বর সহ থানায় একটি মিসিং ডায়েরি করা হয়।

সেই মোতাবেক বাইকটিকে উদ্ধার করার জন্য পানিসাগর থানার ওসি দেবজিত চ্যাটার্জী খোঁজখবর নিতে থাকেন। অবশেষে খবর পান যে বাইকটি পাথারকান্দি আসামের একটি গ্রামে রয়েছে। ওসির কথা অনুযায়ী বাইক খোঁজার জন্য বাইকের মালিক এবং আরো কিছু মানুষজন গিয়ে বাইকটিকে ত্রিপুরা পুলিশের সাহায্যে এবং আসাম পুলিশের সৌজন্যে  উদ্ধার করে নিয়ে আসে। প্রশাসনের সাহায্যে আপ্লুত বাইক মালিক।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top