News Flash

  • Home
  • দিনের খবর
  • মুসৌরিতে গভীর খাদে পড়ল যাত্রীবাহী গাড়ি; মৃত্যু ৫ জনের, গুরুতর আহত এক
Image

মুসৌরিতে গভীর খাদে পড়ল যাত্রীবাহী গাড়ি; মৃত্যু ৫ জনের, গুরুতর আহত এক

মুসৌরি, ৪ মে (হি.স.): উত্তরাখণ্ডের মুসৌরিতে গভীর খাদে পড়ে গেল যাত্রীবাহী একটি গাড়ি। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের, গাড়িতে থাকা একজন প্রাণে বেঁচে গিয়েছেন। ন্যান্সি নামে ওই মহিলা যাত্রী গুরুতর আহত হয়েছেন। পুলিশ সুপার (শহর) প্রমোদ কুমার বলেছেন, “শনিবার মুসৌরি-দেহরাদূন মার্গ ঝাদিপানি সড়কের পানি ওয়ালা ব্যান্ডের কাছে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে।

পুলিশ সুপার আরও জানিয়েছেন, দেহরাদূন আইএমএস কলেজে অধ্যয়নরত চার ছাত্র ও দুই ছাত্রী বেড়াতে এসেছিলেন মুসৌরিতে। দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে এবং ন্যান্সি নামে এক ছাত্রী গুরুতর আহত হয়েছে। তাঁর চিকিৎসা চলছে এবং অবস্থা আশঙ্কাজনক।

Releated Posts

দিল্লি-এনসিআরে বারবার ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি-এনসিআরে সাম্প্রতিক একাধিক ধর্ষণ ও যৌন নির্যাতনের ঘটনায় সোমবার স্বতঃপ্রণোদিতভাবে বিষয়টি আমলে নিল সুপ্রিম…

ByByNews Desk Sep 28, 2026

উজ্জয়নে শাহী মসজিদের অংশ অপসারণ ঘিরে উত্তেজনা, পাথর ছোড়ায় কাঁদানে গ্যাস পুলিশের

উজ্জয়ন, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের উজ্জয়নে ঐতিহাসিক শাহী মসজিদের একটি অংশ অপসারণের প্রস্তাবকে কেন্দ্র করে সোমবার সকালে উত্তেজনা…

ByByNews Desk Sep 28, 2026

বেলেঘাটায় ফের কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ, রাজ্যপালের হস্তক্ষেপ দাবি অভিষেকের

কলকাতা, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে ফের হামলার অভিযোগ উঠল। রবিবার তাঁর বিধানসভা কেন্দ্র…

ByByNews Desk Sep 27, 2026

ধ্বংস থেকে সৌরশক্তির গ্রাম, মোদেরার স্থিতিস্থাপকতার কথা তুলে ধরলেন মোদি

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের মোদেরার ইতিহাস ও সাংস্কৃতিক স্থিতিস্থাপকতার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার ‘মন…

ByByNews Desk Sep 27, 2026
Scroll to Top