News Flash

  • Home
  • প্রধান খবর
  • রায়বেরেলিতে রাহুল প্রার্থী হতেই তোপ বিজেপির, মনজিন্দর বললেন ওয়ানাডে হারছেন তিনি
Image

রায়বেরেলিতে রাহুল প্রার্থী হতেই তোপ বিজেপির, মনজিন্দর বললেন ওয়ানাডে হারছেন তিনি

নয়াদিল্লি, ৩ মে (হি.স.): কেরলের ওয়ানাডের পাশাপাশি উত্তর প্রদেশের রায়বেরেলি সংসদীয় আসন থেকেও এবারের লোকসভা ভোটে লড়ছেন রাহুল গান্ধী। শুক্রবারই রায়বেরেলি আসনের প্রার্থী হিসেবে রাহুলের নাম ঘোষণা করেছে কংগ্রেস, রায়বেরেলিতে রাহুল প্রার্থী হতেই তোপ দাগল বিজেপি। বিজেপির জাতীয় সম্পাদক মনজিন্দর সিং সিরসা বলেছেন, ওয়ানাডে হারছেন তিনি।

সিরসা শুক্রবার সকালে বলেছেন, “রাহুল গান্ধী ওয়ানাড থেকে হেরে যাচ্ছেন এবং এই কারণেই রায়বরেলি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। আগে আমেঠি থেকে পরাজয় মেনে নিয়েছিলেন, এখন ওয়ানাড থেকে পালিয়ে বেড়াচ্ছেন। পরিস্থিতি এমন যে কংগ্রেসের কেউ আমেঠি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চায় না, যেটি ছিল কংগ্রেসের ঐতিহ্যবাহী আসন। রাহুল গান্ধীকেও রায়বরেলি ছাড়তে হবে এবং মানুষ তাকে উপযুক্ত জবাব দেবে, তিনি রায়বরেলিতেও পরাজিত হবেন।”

Releated Posts

কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ধস, ধ্বংসস্তূপে আটকে পড়ার আশঙ্কা ৫০-৬০ শ্রমিকের

কলকাতা, ২৪ জুন (আইএএনএস): দক্ষিণ কলকাতার তারাতলায় একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ধসে অন্তত ৫০ থেকে ৬০ জন শ্রমিক…

ByByNews Desk Jun 24, 2026

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকে ওয়াং ই, ভারত-চিন সহযোগিতা আরও গভীর করার আহ্বান

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সঙ্গে বৈঠক করে ভারত-চিন সম্পর্ক আরও…

ByByNews Desk Jun 24, 2026

ইডব্লিউএস সংরক্ষণ মানেই বেসরকারি কলেজে ফি-ছাড় নয়: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির (ইডব্লিউএস) জন্য সংরক্ষণ থাকলেই বেসরকারি মেডিক্যাল কলেজে ফি-ছাড় পাওয়ার অধিকার তৈরি…

ByByNews Desk Jun 24, 2026

ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে একাধিক বৈঠক শেষ, জানালেন পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিকভাবে লাভজনক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (বিটিএ) চূড়ান্ত করার লক্ষ্যে ধারাবাহিক…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top