News Flash

  • Home
  • প্রধান খবর
  • বামপন্থীরা বিদায় নিলেই উন্নয়নের সূর্য উঠতে থাকে : প্রধানমন্ত্রী
Image

বামপন্থীরা বিদায় নিলেই উন্নয়নের সূর্য উঠতে থাকে : প্রধানমন্ত্রী

বর্ধমান, ৩ মে (হি.স.): বামেদের তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, বামপন্থীরা বিদায় নিলেই উন্নয়নের সূর্য উঠতে থাকে। উদাহরণ হিসেবে ত্রিপুরার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “তৃণমূল, বামেদের ও কংগ্রেসের উন্নয়নের কোনও দৃষ্টিভঙ্গি নেই। আপনারা ভাল করেই জানেন বাম, কংগ্রেস এবং টিএমসি একটি রাজ্যের কী অবস্থা করতে পারে। ত্রিপুরার অবস্থা খারাপ করে রেখেছিল বামেরা। কিন্তু গত ৫ বছরে সমগ্র ত্রিপুরার জীবন বদলে দিয়েছে বিজেপি। বামপন্থীরা বিদায় নিলে উন্নয়নের সূর্য উঠতে থাকে।”

শুক্রবার দিলীপ ঘোষের সমর্থনে বর্ধমান-দুর্গাপুর সংসদীয় আসনে নির্বাচনী জনসভা করেছেন প্রধানমন্ত্রী মোদী। এই জনসভায় প্রধানমন্ত্রী বলেছেন, “আমি মজা করার জন্য জন্মগ্রহণ করিনি, আমি নিজের জন্য বাঁচতে চাই না। আপনাদের সেবা করার সংকল্প নিয়ে, আমি মহান ভারত মাতার ১৪০ কোটি দেশবাসীর সেবা করতে বেরিয়েছি।” প্রধানমন্ত্রী বলেছেন, “বাংলার তৃণমূল সরকার হিন্দুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রেখে দিয়েছে। এরা কেমন মানুষ যে জয় শ্রী রাম স্লোগানেও আপত্তি করে? রাম মন্দির নির্মাণে তাদের আপত্তি, রাম নবমীর মিছিলেও আপত্তি আছে।” এরপরই মোদী সন্দেশখালির প্রসঙ্গ তুলে ধরে বলেছেন, “আমি তৃণমূল সরকারের কাছে জানতে চাই কেন সন্দেশখালিতে আমাদের দলিত বোনদের সঙ্গে এত বড় অপরাধ হল? গোটা দেশ পদক্ষেপের দাবি জানিয়েছিল, কিন্তু টিএমসি অপরাধীকে রক্ষা করে চলেছে। শুধু কি সেই অপরাধীর নাম শাহজাহান শেখ বলে?”

Releated Posts

কলকাতার তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ধস, ধ্বংসস্তূপে আটকে পড়ার আশঙ্কা ৫০-৬০ শ্রমিকের

কলকাতা, ২৪ জুন (আইএএনএস): দক্ষিণ কলকাতার তারাতলায় একটি নির্মীয়মাণ গুদামের ছাদ ধসে অন্তত ৫০ থেকে ৬০ জন শ্রমিক…

ByByNews Desk Jun 24, 2026

প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকে ওয়াং ই, ভারত-চিন সহযোগিতা আরও গভীর করার আহ্বান

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সঙ্গে বৈঠক করে ভারত-চিন সম্পর্ক আরও…

ByByNews Desk Jun 24, 2026

ইডব্লিউএস সংরক্ষণ মানেই বেসরকারি কলেজে ফি-ছাড় নয়: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির (ইডব্লিউএস) জন্য সংরক্ষণ থাকলেই বেসরকারি মেডিক্যাল কলেজে ফি-ছাড় পাওয়ার অধিকার তৈরি…

ByByNews Desk Jun 24, 2026

ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এগিয়ে নিতে একাধিক বৈঠক শেষ, জানালেন পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিকভাবে লাভজনক দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি (বিটিএ) চূড়ান্ত করার লক্ষ্যে ধারাবাহিক…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top