News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা স্টেট কো- অপারেটিভ ব্যাংকের চাকুরী পরীক্ষার্থী বোঝাই বাস দূর্ঘটনার কবলে, নিহত ১, আহত প্রায় ৩০
Image

ত্রিপুরা স্টেট কো- অপারেটিভ ব্যাংকের চাকুরী পরীক্ষার্থী বোঝাই বাস দূর্ঘটনার কবলে, নিহত ১, আহত প্রায় ৩০

আগরতলা, ২ মে: ত্রিপুরা স্টেট কো- অপারেটিভ ব্যাংকের চাকুরী পরীক্ষার্থী বোঝাই বাস দূর্ঘটনার কবলে পড়ে। তাতে নিশ্চিত একজনের মৃত্যু হয়েছে। সূত্রের খবর এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দুই।ওই দুর্ঘটনায় প্রায় ৩০ জন যাত্রী আহত হয়েছে। বাকিদের আশঙ্কাজনক অবস্হায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ত্রিপুরা স্টেট কো- অপারেটিভ ব্যাংকে পরীক্ষা দেওয়ার জন্য এএস০১এমসি ০২৪৩ নম্বরের বাস ত্রিপুরা থেকে গুয়াহাটির দিকে যাচ্ছিল।গতকাল রাত ১২ টা নাগাদ ডিমা হাসাও জেলার হারেঙ্গাজাও ডিটক্সছড়া এলাকায় বাসটি দূর্ঘটনার কবলে পড়ে। বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। তাতে নিশ্চিত একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম কমলপুর মহারানীর বাসিন্দা দ্বীপরাজ দেব্বর্মা। তাঁর দুই মাস আগে বিবাহ হয়েছিল। সম্ভবত আরেকজনের মৃত্যু হয়েছে।ওই দুর্ঘটনায় প্রায় ৩০ জন যাত্রী আহত হয়েছে।বাসটিতে ত্রিপুরা সমবায় ব্যাঙ্কের পরীক্ষার্থীরাও ছিল অনেকেই। বাকিদের আশঙ্কাজনক অবস্হায় শিলচর মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তাঁদের অবস্থা খুবই আশঙ্কা জনক। কিন্তু এখনও পর্যন্ত তাঁদের পরিচয় জানা যায় নি।

এদিকে দুর্ঘটনার গভীর সমবেদনা জ্ঞাপন ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। তাছাড়া, সাংসদ বিপ্লব কুমার দেব, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক ও মন্ত্রী রতন লাল নাথ গভীর সমবেদনা জ্ঞাপন ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

এদিন তিনি সামাজিক মাধ্যমে বলেন, আসামের ডিমা হাসাও জেলায় একটি দূর্ভাগ্যপূর্ন বাস দূর্ঘটনায় রাজ্যের একজন যাত্রীর মৃত্যু হয় ও কয়েকজন আহত হয়েছেন। এই ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত বোধ করছি। আমি নিহত যাত্রীর পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

Releated Posts

ভোটার তালিকা ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সরব প্রদেশ কংগ্রেস, এসআইআর প্রক্রিয়া স্থগিতের দাবি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধন এবং আসন্ন ভিলেজ কাউন্সিল, পৌরসভা ও বিধানসভা নির্বাচনকে ঘিরে…

ByByNews Desk Sep 26, 2026

প্রেস অ্যাক্রিডিটেশন কমিটিতে প্রতিনিধিত্ব না থাকায় ক্ষুব্ধ ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: রাজ্য সরকারের নবগঠিত ত্রিপুরা মিডিয়া অ্যাক্রিডিটেশন কমিটিতে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের কোনও প্রতিনিধি না থাকায়…

ByByNews Desk Sep 26, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বামেদের বিক্ষোভ, সিইসি জ্ঞানেশ কুমারের অপসারণের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আজ আগরতলায় বিক্ষোভ মিছিল ও…

ByByNews Desk Sep 26, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে প্রস্তুতি সম্পূর্ণ, ৪৪ ব্লকের ১,০৯৫ কেন্দ্রে ভোট ২৮ সেপ্টেম্বর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সম্পূর্ণ করেছে…

ByByNews Desk Sep 26, 2026
Scroll to Top