News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রিসাইডিং অফিসার হেনস্তা, ধৃত বিজেপির উত্তর জেলা সভাপতি, জামিনে মুক্তি 
Image

প্রিসাইডিং অফিসার হেনস্তা, ধৃত বিজেপির উত্তর জেলা সভাপতি, জামিনে মুক্তি 

আগরতলা, ২৯ এপ্রিল : ভারতীয় জনতা পার্টির উত্তর জেলা সভাপতি কাজল দাসের হাতে নির্বাচনী কাজে নিযুক্ত থাকা প্রিসাইডিং অফিসার শারীরিক ও মানসিক ভাবে নির্যাতনের শিকার হয়েছিলেন। পরবর্তী সময়ে নির্বাচন আধিকারিকদের তরফ থেকে তাঁর বিরুদ্ধে কদমতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। ওই অভিযোগের ভিত্তিতে উত্তর জেলা সভাপতিকে গ্রেফতার করে আদালতে ধমর্নগর আদালতে সোপর্দ করা হয়েছে। পরর্বতীতে তিনি জামিনে মুক্তি পেয়েছেন। 

ঘটনার বিবরণে জানা গিয়েছে , ২৬ এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা নির্বাচনের  দিনে বিজেপির জেলা সভাপতি কাজল দাসের হাতে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতনের শিকার হয়েছিলেন প্রিসাইডিং অফিসার নারায়ন চক্রবর্তী।  বাগবাসা বিধানসভা কেন্দ্রের ২২নং বুথ সেন্টারের নির্বাচনী কাজে নিযুক্ত থাকা প্রিসাইডিং অফিসার নারায়ণ চক্রবর্তীকে বুথ সেন্টারে দাঁড়িয়ে থাকা ভোটারদের সামনেই টেনে হিঁচড়ে মারপিট সহ হেনস্তার অভিযোগ উঠেছিল উত্তর ত্রিপুরা জেলার বিজেপি জেলা সভাপতি তথা জেলা পরিষদের সদস্য কাজল দাস সহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে।এই ঘটনায় রাজ্য নির্বাচন দপ্তরের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল কদমতলা থানায়।

কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথ জানিয়েছেন, গত ছাব্বিশে এপ্রিল ভোটের দিন ৫৫/২২ নং বুথ সেন্টারে ভোট পর্ব চলাকালীন অবস্থায় সেখানে দায়িত্ব থাকা প্রিসাইডিং অফ সার নারায়ণ চক্রবর্তীকে শারীরিক ও মানসিক হেনস্তা করা হয়েছিল।বিষয়টি নির্বাচনী আধিকারিকদের নজরে আসার পর ধর্মনগরের অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, সেক্টর অফিসার, সিনিয়র সেক্টর অফিসার, মাইক্রো অবজারভারা বিষয়টি খতিয়ে দেখেন। তাদের দেওয়া রিপোর্টের উপর ভিত্তি করে জেলা সভাপতি কাজল দাস সহ  অন্যান্যদের বিরুদ্ধে ভারতীয় দন্ড বিধির ৩৫৩/৩৩২/১৩১/৩৪ এবং আরপি ১৩১  ধারায় মামলা নথিভুক্ত করা হয়েছে। ওই ঘটনায় পুলিশ কাজল দাসকে গ্রেফতার করেছে।

এদিকে ওই  ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ত্রিপুরা কর্মচারী ফেডারেশন।এই ঘটনায় বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিতর্কিত বিধায়ক যাদব লাল নাথের কাছে নোটিশ পাঠানো হয়েছে। এই অভিযোগে  নির্বাচন কমিশন থেকে তাকে শোকজ করা হয়েছে বলে জানা গেছে। সত্যতা যাচাই করার জন্য যাদব লাল নাথে র কাছে বারবার ফোন করা হচ্ছে। কিন্তু বিধায়কের সাথে কোনোভাবে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

Releated Posts

তিপ্রাল্যান্ড ইস্যুতে প্রকাশ্যে দলের অবস্থান নিয়ে প্রশ্ন আমবাসার বিধায়ক চিত্তরঞ্জন দেববর্মার, রাজনৈতিক মহলে তীব্র চর্চা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: তিপ্রা মথা দলের অন্দরে মতপার্থক্যের জল্পনাকে আরও উস্কে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক মন্তব্য…

ByByReshmi Debnath Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেককে, ২২ জুন হাজিরার নির্দেশ

আগরতলা, ১০ জুন: ২০২১ সালের বিধানসভা নির্বাচন-পরবর্তী সময়ে ত্রিপুরার খোয়াই থানায় দায়ের হওয়া একটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন…

ByByReshmi Debnath Jun 10, 2026

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ১২ বছর পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী মোদী: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এবং প্রধানমন্ত্রী হিসেবে টানা ১২ বছর পূর্তি উপলক্ষে…

ByByReshmi Debnath Jun 10, 2026
Scroll to Top