News Flash

  • Home
  • দেশ
  • গুজরাট ও রাজস্থানে ৩টি ড্রাগ কারখানার পর্দাফাঁস, গ্রেফতার ৮
Image

গুজরাট ও রাজস্থানে ৩টি ড্রাগ কারখানার পর্দাফাঁস, গ্রেফতার ৮

গান্ধীনগর, ২৭ এপ্রিল (হি.স.) : গুজরাট ও রাজস্থানে ৩টি ড্রাগ কারখানার পর্দাফাঁস করেছে গুজরাট অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড (এটিএস)। সেইসঙ্গে ৮ জনকে গ্রেফতারও করা হয়েছে। শনিবার এটিএস গুজরাটের গান্ধীনগরের কাছে একটি ড্রাগ কারখানার হদিশ পায়। ওই কারখানা থেকে গুজরাট অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড ২৫ কেজি সিন্থেটিক ড্রাগ ও কাঁচামাল উদ্ধার করেছে। এটিএস সূত্রে জানা গিয়েছে, এই কারখানায় প্রস্তুত ড্রাগ গুজরাট থেকে রাজস্থানে সরবরাহ করা হতো। রাজস্থানেও এইরকম দুটি কারখানার খোঁজ পায় পুলিশ। দুটি স্থান মিলিয়ে মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

গুজরাট এটিএস খবর পেয়েছিল যে এই রাজ্যে মাদক প্রক্রিয়াকরণ করা হচ্ছে। কোথায় হচ্ছে সেসম্পর্কে কোনও তথ্য এটিএসের কাছে ছিল না। দীর্ঘদিন ধরে তদন্তের পর এদিন এটিএস গুজরাট ও রাজস্থান মিলিয়ে মোট তিনটি ড্রাগ কারখানার খোঁজ পায়।

Releated Posts

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026

পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল চলতে পারে না: রিতব্রত

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসকে কোনওভাবেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পরিচালনা করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top