News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বামীর নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে গৃহবধূ
Image

স্বামীর নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে গৃহবধূ

আগরতলা, ২৭ এপ্রিল: স্বামীর নির্যাতনে শিকার হয়ে জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে গৃহবধূ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, চৌদ্দ বছর আগে কমলপুরের কুচাইনালা এলাকার বাসিন্দা কৃষ্ণ মালাকারের সাথে হেমন্তী দাসের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে আসত স্বামী।তারপর স্ত্রীর উপর নির্যাতন চালাতেন স্বামী কৃষ্ণ মালাকার।

পরিবারের জনৈক সদস্য জানিয়েছেন, স্বামী ও শাশুড়ি মিলে হেমন্তী দাসের উপর নির্যাতন করত। এরই মধ্যে স্বামী কৃষ্ণ মালাকার ঘরের দরজা বন্ধ করে বেধড়ক ভাবে মারধর করে স্ত্রী হেমন্তী দাসকে। এতে গুরুতর আহত হয় সে। সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় কমলপুর বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে। 

সেখান থেকে তাকে আশঙ্কা জনক অবস্থায় জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কমলপুর হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন হেমন্তী দাসের গলায় দায়ের কোপ রয়েছে। বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হেমন্তী দাস। পুলিশ অভিযুক্ত স্বামী কৃষ্ণ মালাকারকে গ্রেপ্তার করেছে।

Releated Posts

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026

পেনশন পুনর্বিন্যাস ও সমতা ভিত্তিক পেনশন ব্যবস্থার দাবিতে ফোরাম অব সিভিল পেনশনার্স এসোসিয়েশনের কনভেনশন অনুষ্ঠিত

আগরতলা, ১৪ জুন: কেন্দ্রীয় সরকারি, আধা সরকারি ও স্বশাসিত সংস্থার অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন পুনর্বিন্যাসসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে রবিবার…

ByByReshmi Debnath Jun 14, 2026

আদরের ছেলের আক্রমণে রক্তাক্ত বৃদ্ধা মা, প্রাণ বাঁচাতে থানায় অভিযোগ

আমতলী, ১৪ জুন: যে সন্তানকে বুকের মধ্যে আগলে রেখে বড় করেছেন, জীবনের শেষ বেলায় সেই সন্তানের হাতেই নির্যাতনের…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top