News Flash

  • Home
  • দেশ
  • তেলেঙ্গানায় বিজেপি বড় জয় পেতে চলেছে : ধামি
Image

তেলেঙ্গানায় বিজেপি বড় জয় পেতে চলেছে : ধামি

দেহরাদূন, ২৭ এপ্রিল (হি.স.) : তেলেঙ্গানায় বিজেপি বড় জয় পেতে চলেছে, এই মন্তব্য করেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বর্ষীয়ান নেতা এবং উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি উত্তরাখণ্ডের নির্বাচন শেষ হওয়ার পর তেলেঙ্গানায় নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে গিয়েছিলেন। প্রচার থেকে ফিরে দেহরাদূনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন। তিনি শনিবার সাংবাদিকদের বলেন, বিজেপি প্রার্থীরা সারাদেশের পাশাপাশি তেলেঙ্গানাতেও বড় জয় পেতে চলেছে।

মুখ্যমন্ত্রী ধামি সম্প্রতি রোড শো এবং মনোনয়ন সহ বিভিন্ন নির্বাচনী কর্মসূচিতে অংশ নিয়ে তারকা প্রচারক হিসাবে তেলঙ্গানায় বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচার করেছিলেন। প্রচার থেকে ফিরে দেহারাদূনে তিনি সাংবাদিকদের বলেন, হায়দরাবাদ, তেলেঙ্গানা এবং আশেপাশের এলাকার ভোটারদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি যে আস্থা দেখানো হয়েছে তা থেকে বিজেপি অবশ্যই উপকৃত হবে। তিনি আরও বলেন, এবার ভোটাররা ৪০০ আসন ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা পূর্ণ করার সিদ্ধান্ত নিয়েছেন।

মুখ্যমন্ত্রী ধামি আরও বলেন, বিজেপি ও প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ রয়েছে। উভয় দফায় ভোট হয়েছে বিজেপির পক্ষে। দলের পক্ষ থেকে তাঁকে যেখানেই প্রচারের দায়িত্ব দেওয়া হবে, তিনি তা পালন করে সংগঠনকে শক্তিশালী করবেন।

Releated Posts

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026

পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে তৃণমূল চলতে পারে না: রিতব্রত

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসকে কোনওভাবেই পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে পরিচালনা করতে দেওয়া উচিত নয় বলে মন্তব্য…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top