News Flash

Image

বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৫ এপ্রিল: ঊনকোটি জেলার কৈলাসহরের এক গাড়ি চালক নিখোঁজ হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কামরাঙ্গাবাড়ি ৫ নং ওয়ার্ড এলাকা থেকে এক ব্যক্তি নিখোঁজের ঘটনা ঘটেছে।

ঘটনার বিবরণে জানা যায় ,ওই এলাকার বাসিন্দা করুনা দাস পেশায় একজন গাড়ির চালক। জানা যায় উনি উনার পরিবারের লোকেদের বলেন আমার একটু কাজ আছে। তাই আমাকে একটু বের হতে হবে। এই বলে তিনি উনার ঘর থেকে বের হয়ে চলে যান ।কিন্তু দুপুর গড়িয়ে রাত্রি হয়ে গেলেও উনি আর বাড়ি ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজি করার পর উনার কোন সন্ধান না পেয়ে বুধবার দুপুরবেলা কৈলাসহর থানায় একটি মিসিং ডায়েরি করেন করুণা দাসের স্ত্রী সুমা দাস।

তবে তিনি কি কারণে হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল সেই বিষয়ে কিছু জানা যায়নি। উনার সঙ্গে থাকা মোবাইল ফোনটিও সুইচ অফ দেখাচ্ছে। উনার তিনটি সন্তান বর্তমান। উনার স্ত্রী ও সন্তানরা উনার হদিস না পেয়ে এক প্রকার মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন। এই ব্যাপারে তদন্ত শুরু করেছে কৈলাসহর থানার পুলিশ।

তবে এখনো পর্যন্ত আপনি খোঁজ ব্যক্তির কোন সন্ধান মিলেনি। স্বাভাবিক কারণেই উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে।

Releated Posts

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026

খোয়াইয়ের লালছড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াইয়ের লালছড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই বিজেপি…

ByByReshmi Debnath Sep 13, 2026

মান্দাইয়ে ১৫ ভিলেজ কমিটিতে ভোট, প্রস্তুতি খতিয়ে দেখতে ১৫ সেপ্টেম্বর মক পোল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

উগিরাটিলায় রাস্তার উপর দিয়ে জল, উদ্যোগ নিয়ে ড্রেন কাটলেন যুব নেতৃত্বরা

বক্সনগর, ১৩ সেপ্টেম্বর: বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কমলনগর গ্রাম পঞ্চায়েতের উগিরাটিলা এলাকায় গত এক মাস ধরে রাস্তার উপর…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top