News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরে ভোট গ্রহনের প্রস্তুতি চূড়ান্ত, শুক্রবার সকাল ৭ টা থেকে শুরু হবে ভোট গ্রহন
Image

কৈলাসহরে ভোট গ্রহনের প্রস্তুতি চূড়ান্ত, শুক্রবার সকাল ৭ টা থেকে শুরু হবে ভোট গ্রহন

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৫ এপ্রিল: পূর্ব লোকসভা আসনে ২৬ এপ্রিল ভোটদান পর্ব অনুষ্ঠিত হবে। আর এই ভোটদানকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য বুধবার সকালবেলা নির্বাচনী কাজে যুক্ত আধিকারিকেরা তাদের ভোটদান সামগ্রী নিয়ে কৈলাসহর  আর কে আই ইনস্টিটিউশন থেকে ৫৩কৈলাসহর ও ৫২চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের অধীনে মোট ১১২টি পোলিং বুথে রওনা দেন।

৫৩কৈলাসহর বিধানসভা কেন্দ্র ও চন্ডিপুর বিধানসভা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটদান করার জন্য সক্রিয় রয়েছেন কৈলাসহরের এআরও প্রদীপ সরকার। শুক্রবার সকাল সাতটা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে, ৫২ চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের অধীনে মোট ৫৩ টি পোলিং স্টেশনে রয়েছে, পাশাপাশি ৫৩ কৈলাসহর বিধানসভা কেন্দ্রের অধীনে মোট ৫৯টি পোলিং স্টেশন রয়েছে।

Releated Posts

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026

খোয়াইয়ের লালছড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াইয়ের লালছড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই বিজেপি…

ByByReshmi Debnath Sep 13, 2026

মান্দাইয়ে ১৫ ভিলেজ কমিটিতে ভোট, প্রস্তুতি খতিয়ে দেখতে ১৫ সেপ্টেম্বর মক পোল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

উগিরাটিলায় রাস্তার উপর দিয়ে জল, উদ্যোগ নিয়ে ড্রেন কাটলেন যুব নেতৃত্বরা

বক্সনগর, ১৩ সেপ্টেম্বর: বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কমলনগর গ্রাম পঞ্চায়েতের উগিরাটিলা এলাকায় গত এক মাস ধরে রাস্তার উপর…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top