News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে আগামী চার দিন বন্ধ থাকবে বিদ্যালয়
Image

তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে আগামী চার দিন বন্ধ থাকবে বিদ্যালয়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল:
তীব্র তাপ প্রবাহ থেকে ছাত্র-ছাত্রীদের রক্ষা করতে আগামী ২৪ এপ্রিল ২০২৪ থেকে ২৭ এপ্রিল ২০২৪ পর্যন্ত সমস্ত সরকারি, সরকারি স্বীকৃতিপ্রাপ্ত বিদ্যালয় ও এডিসির বিদ্যালয়ে গুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

ইতিমধ্যেই রাজ্যে তিন থেকে চার দিনের আবহাওয়ার সর্তকতা জারি করা হয়েছে। এই সময়ে রাজ্যের বিভিন্ন জায়গায় সর্বাধিক তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি লক্ষ্য করা যেতে পারে বলে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে। এই সময়ে রাজ্যবাসীকে নিজেদের শরীরের প্রতি যত্নবান হতে আহবানও করা হয়েছে।

সেই দিকে নজর রেখে তীব্র গরমে ছাত্র-ছাত্রীদের স্কুলে যাওয়া নিয়ে অনেক অভিভাবকরা এই চিন্তায় ছিলেন। সেই দিক বিবেচনা করে এবার রাজ্য সরকার ছাত্র-ছাত্রীদের এই তীব্র তাপ প্রবাহ থেকে রক্ষা করতে চার দিনের ছুটি ঘোষণা করেছে। রাজ্য সরকারের এই উদ্যোগে ধন্যবাদ জানিয়েছেন অভিভাবক মহল।

Releated Posts

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026

রক্ত কৃত্রিমভাবে তৈরি করা যায় না, মানবিকতা রক্ষায় রক্তদান জরুরি: জিতেন্দ্র চৌধুরী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আগরতলায় ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশ নিয়ে রক্তদানের গুরুত্ব ও…

ByByReshmi Debnath Sep 13, 2026

উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবসে স্বেচ্ছায় রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী 

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার বার্তা সামনে রেখে উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় আয়োজিত…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top