News Flash

  • Home
  • দিনের খবর
  • নির্বাচনে জেতার জন্য যে কোনও স্তরে যেতে পারে কংগ্রেস : অনুরাগ ঠাকুর
Image

নির্বাচনে জেতার জন্য যে কোনও স্তরে যেতে পারে কংগ্রেস : অনুরাগ ঠাকুর

হামিরপুর, ২১ এপ্রিল (হি.স.): নির্বাচনে জেতার জন্য যে কোনও স্তরে যেতে পারে কংগ্রেস। তীব্র আক্রমণ করে বললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। রবিবার হিমাচল প্রদেশের হামিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ ঠাকুর বলেছেন, “বিধানসভা নির্বাচনে রাজস্থান থেকে কংগ্রেসকে কীভাবে নিশ্চিহ্ন করা হয়েছিল তা সকলেই দেখেছেন। কারণ কংগ্রেস ক্ষমতায় আসার পর জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ভুলে গিয়েছিল। নির্বাচনে জেতার জন্য কংগ্রেস যে কোনও স্তরে যেতে পারে।”

অনুরাগ আরও বলেছেন, “রাহুল গান্ধী যখন উত্তর ভারতে প্রত্যাখ্যান হয়েছেন, তখন তিনি দক্ষিণ ভারতে গিয়েছেন এবং এসডিপিআই ও পিএফআই-এর মতো সংগঠনগুলির সমর্থন পান, যা দেশের বিরুদ্ধে একটি এজেন্ডা চালায়। রাহুল গান্ধী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তাদের সমর্থন নেন এবং তার দলে ”টুকড়ে টুকড়ে” গ্যাংয়ের লোকদেরও অন্তর্ভুক্ত করেন এবং এখন ভারতকে ভেঙে ফেলার কথা ভাবেন।”

Releated Posts

পহেলগাঁও জঙ্গি হামলার তীব্র নিন্দা ব্রিকসের, সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর ডাক

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৫ সালের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে…

ByByNews Desk Sep 12, 2026

দফায় দফায় জেরায় ভেঙে পড়েছেন অভিষেকের সহযোগী, একাধিক আর্থিক অনিয়মে জড়িত থাকার কথা স্বীকার: সিআইডি

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সহকারী সুমিত…

ByByNews Desk Sep 12, 2026

কমিউনিস্টরা ধর্মীয় আচার বন্ধ করতে চেয়েছিল, তৃণমূল বাংলাকে ‘গ্রেটার বাংলাদেশ’ বানানোর চেষ্টা করেছে: শুভেন্দু

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

গণেশ পুজোর মণ্ডপে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেবে আদানি ইলেকট্রিসিটি

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন গণেশ উৎসব উপলক্ষে মুম্বইয়ের গণেশ পুজোর মণ্ডপগুলিতে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নিল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top