News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছোট ছোট বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে নির্বাচন,  গ্রেফতার ২, বরখাস্ত দুই ভোট কর্মী: রিটার্নিং অফিসার
Image

ছোট ছোট বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে নির্বাচন,  গ্রেফতার ২, বরখাস্ত দুই ভোট কর্মী: রিটার্নিং অফিসার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ এপ্রিল : শুক্রবার শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণ পর্ব। সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানালেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক তথা রিটার্নিং অফিসার ডঃ বিশাল কুমার। তিনি জানান, এদিন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে বিলোনিয়ায় ৮৫.৬৪ শতাংশ। এবং বিকেল পাঁচটা পর্যন্ত সর্বনিম্ন ভোট পড়েছে রামনগরে ৬৮.৬৪ শতাংশ। এছাড়াও বিকেল পাঁচটা পর্যন্ত পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ৮০.৪ শতাংশ ভোট পরেছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার। ভোট পর্ব সমাপ্ত হলে ওই হার আরও বাড়বে। কারণ, এখনো বেশ কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। ২০১৯ সালে এই ভোটের হার ছিল ৮২.৪ শতাংশ।

তিনি আরো জানান, এদিনের গোটা নির্বাচনে কোন ধরনের আক্রমণের খবর মেলেনি। রক্তক্ষয়ী সংঘর্ষ হয়নি। যদিও ভোট গ্রহণ পর্ব শুরু হওয়ার পর থেকেই বেশ কিছু জায়গায় পোলিং এজেন্টদের ধমকি দেওয়া, ভোটারদের ভোটদানে বাধা দেওয়ার মতো অভিযোগ উঠে এলে সঙ্গে সঙ্গে সেগুলিকে যাচাই করে দেখেন প্রশাসনিক আধিকারিকরা। গোটা দিনে মোট ১৬ থেকে ১৭টি অভিযোগ জমা পড়েছে বিভিন্ন মাধ্যম থেকে। তার মধ্যে অধিকাংশ অভিযোগ ভুয়ো ছিল বলে দাবি করেন তিনি। প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে ওই ঘটনাগুলোর সত্যতা খুঁজে পাননি তাঁরা।

এদিকে নিরাপত্তার বিষয়ে রিটার্নিং অফিসার জানিয়েছেন, ২০১৪ সালের নির্বাচনে ৩৫ কোম্পানি জওয়ান মোতায়েন ছিল রাজ্যে। ২০২৪ এর লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে মোট ৮৫ কোম্পানি জওয়ান মোতায়েন করা হয়েছে। এছাড়াও ৫ হাজার টিএসআর কর্মী নিয়োগ করা হয়েছে। নির্বাচন পরবর্তী সময়েও রাজ্যে কমপক্ষে ৩৫ কোম্পানি নিরাপত্তা রক্ষী মোতায়েন থাকবে বলে জানিয়েছেন রিটার্নিং  অফিসার ডক্টর বিশাল কুমার।

এদিকে এদিন দুপুরে ভোট প্রহসনের বিরোধীদের অভিযোগের ভিত্তিতে কঠোর ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। দুই ভোট কর্মীকে বরখাস্ত এবং দুই জনকে গ্রেফতার করা হয়েছে বলে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে রিটার্নিং অফিসার তথা পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ড. বিশাল কুমার জানিয়েছেন। তাঁর দাবি, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে অরাজকতা বরদাস্ত করা হচ্ছে। ভোট চলাকালীন অভিযোগ মিললেই তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাতে তিনি আশাবাদী ভোটাররা সন্তুষ্ট হবে।

আজ সকাল থেকেই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোটে এবং রামনগর উপনির্বাচনে প্রহসনের অভিযোগ তুলেছে বিরোধীরা। একগুচ্ছ অভিযোগ ইতিমধ্যেই কমিশনের কাছে জমা দিয়েছে তাঁরা। শুধু তাই নয়, ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা নির্বাচনে রিটার্নিং অফিসারের সাথে ইন্ডি জোটের এক প্রতিনিধি দল দেখা করেছে সমস্ত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

সমস্ত অভিযোগ সরেজমিনে খতিয়ে দেখার জন্য এদিন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার ড. বিশাল কুমার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। এ-বিষয়ে তিনি বলেন, ত্রিপুরায় সকাল থেকে অধিকাংশ স্থানে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে। তবে, কয়েকটি স্থানে পোলিং এজেন্টদের মারধর এবং ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ করেছেন বিরোধীরা। ওই সমস্ত অভিযোগ খতিয়ে দেখে সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাতে, ভোটাররা সন্তুষ্ট হবেন এবং বেশি সংখ্যায় ভোটদানে আসবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন। সাথে তাঁর দাবি, কমিশনের তরফে সমস্ত রাজনৈতিক দলগুলিকে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে।

এদিন তিনি বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে কমিশন কঠোর ব্যবস্থা নিয়েছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় দুই ভোট কর্মীকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া, ভোটারদের বাধা দেওয়ার অভিযোগের ভিত্তিতে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। সাথে তিনি যোগ করেন, বক্সনগর এবং মোহনপুর থেকেও ভোট প্রহসনের কিছু অভিযোগ মিলেছে। সমস্ত কিছু খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হয়েছে।

Releated Posts

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026

খোয়াইয়ের লালছড়ায় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াইয়ের লালছড়া এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। খোয়াই বিজেপি…

ByByReshmi Debnath Sep 13, 2026

মান্দাইয়ে ১৫ ভিলেজ কমিটিতে ভোট, প্রস্তুতি খতিয়ে দেখতে ১৫ সেপ্টেম্বর মক পোল

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছে। আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

উগিরাটিলায় রাস্তার উপর দিয়ে জল, উদ্যোগ নিয়ে ড্রেন কাটলেন যুব নেতৃত্বরা

বক্সনগর, ১৩ সেপ্টেম্বর: বক্সনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কমলনগর গ্রাম পঞ্চায়েতের উগিরাটিলা এলাকায় গত এক মাস ধরে রাস্তার উপর…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top