News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাবালিকা অপহরণ কাণ্ডে পুলিশের ভূমিকায় ক্ষোভ
Image

নাবালিকা অপহরণ কাণ্ডে পুলিশের ভূমিকায় ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৭ এপ্রিল: নাবালিকা অপহরণ কাণ্ডে পুলিশের ভূমিকায়  ক্ষোভ উগরে দিলেন নাবালিকার পরিবারের সদস্যরা। দুই থানার মধ্যে কোন থানা এলাকায় ঘটনা তা ঠিক করতেই প্রায় দুদিন অতিক্রম করে দিল পুলিশ বাবুরা। এমনই অভিযোগ নাবালিকার পরিবারের এবং হিন্দু জাগরণ মঞ্চের।

উল্লেখ্য, গত ১১এপ্রিল সেকেরকোট বাজার থেকে চাম্পামুরা এলাকার এক নাবালিকা অপহরণ হয়।
নাবালিকার পরিবারের পক্ষ থেকে ১১ এপ্রিলই বিশালগড় মহিলা থানায় অভিযোগ দায়ের করেন। অবাক করার বিষয় হল মহিলা থানার পুলিশ কোনরকম ভূমিকা গ্রহণ করেননি। এদিকে নাবালিকাকে জোরপূর্বক অপহরণ করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন আগরতলা এলাকার এক বিবাহিত ব্যক্তি। নাবালিকা মেয়েটি কোন রকম ভাবে  বুধবার সকালে পালিয়ে এসে পরিবারের কাছে সমস্ত বিষয় খুলে বলেনl

অন্যদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমে  সংবাদ পরিবেশিত হওয়ার পর নাবালিকার পরিবারের পাশে দাঁড়ায় হিন্দু জাগরণ মঞ্চ। বুধবার নাবালিকাকে নিয়ে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা বিশালগড় মহিলা থানায় এসে ওসি শিউলি দাসের কাছে ঘটনার সঠিক খোঁজ খবর নেন। তবে এত দিনে পুলিশ একদিনও ওই নাবালিকার বাড়িতে গিয়ে তদন্ত করেনি বলে খবর।

Releated Posts

কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…

ByByReshmi Debnath Jun 14, 2026

এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…

ByByReshmi Debnath Jun 14, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top