News Flash

Image

অসমে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হত তরুণী সহ চার

ধুবড়ি (অসম), ১৬ এপ্রিল (হি.স.) : অসমের ধুবড়িতে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় এক তরুণী সহ মৃত্যু হয়েছে চারজনের। নিহতদের গাড়ি চালক সাহিল আহমেদ, সহিদ খন্দকার, নূর আমিন বলে শনাক্ত করা হয়েছে। তবে এ খবর লেখা পর্যন্ত নিহত তরুণীর নামধাম উদ্ধার করতে পুলিশ।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দুৰ্ঘটনাটি আজ মঙ্গলবার ভোররাতে ধুবড়ি জেলার অন্তর্গত গৌরীপুরের বটেরতল এলাকায় ১৭ নম্বর জাতীয় সড়কে সংঘটিত হয়েছে। চার যাত্রীবাহী এএস ০১ বিপি ১৫৫৭ নম্বরের চার চাকার দামি কার জাতীয় সড়কের পাশে একটি বড় গাছের সঙ্গে ধাক্কা মারে। প্রচণ্ড ধাক্কায় ঘটনাস্থলেই গাড়ি চালকের মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, গাড়িটি বঙাইগাঁও থেকে ধুবড়ি যাচ্ছিল। সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের দল দুর্ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভিতর থেকে হতাহতদের উদ্ধার করে ধুবড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে যাওয়ার পথে যুবতী সহ বাকি তিনজন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, জানিয়েছেন পুলিশের তদন্তকারী অফিসার। সব কয়টি মৃতদেহের ময়না তদন্তের জন্য মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

পুলিশের তদন্তকারী অফিসার জানান, গাড়ি চালক সাহিল আহমেদ, সহিদ খন্দকার ধুবড়ির বিদ্যাপাড়া এবং নূর আমিন স্থানীয় বিওসি এলাকার বাসিন্দা। নিহত তরুণীর পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনায় বিধ্বস্ত গাড়িটিকে ক্র্যানের সাহায্যে থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান পুলিশ অফিসার।

Releated Posts

জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকীতে সোনাপুরে ভক্তদের ভিড়, উঠল ন্যায়বিচারের দাবি

গুয়াহাটি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের জনপ্রিয় সংগীতশিল্পী ও সাংস্কৃতিক আইকন জুবিন গর্গের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সোনাপুরের জুবিন…

ByByNews Desk Sep 19, 2026

নাগাল্যান্ডের পড়ুয়াদের ১০ দিনের ‘সীমা দর্শন’ সফর, উদ্যোগ অসম রাইফেলসের

কলকাতা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নাগাল্যান্ডের একদল পড়ুয়া ১০ দিনের ‘সীমা দর্শন সফরে’ রওনা হয়েছে। সেনাবাহিনীর স্পিয়ার কোরের অধীন…

ByByNews Desk Sep 19, 2026

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top