News Flash

  • Home
  • দিনের খবর
  • রামনবমীর দিন দাঙ্গার সম্ভাবনা নিয়ে সতর্কতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
Image

রামনবমীর দিন দাঙ্গার সম্ভাবনা নিয়ে সতর্কতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ১৫ এপ্রিল (হি. স.) : রামনবমীর দিন দাঙ্গার সম্ভাবনা নিয়ে কোচবিহারের রাসমেলা ময়দানের জনসভা থেকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সোমবার বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘এখানকার বিজেপি প্রার্থী গুণ্ডা, মাফিয়া। আগেরবারের শীতলকুচির মতো আবার গুলি চালিয়ে দেবে। ১৭ তারিখ ওদের হিংসা করার দিন। সকলকে বলছি, গালাগালি দিলেও মাথা ঠান্ডা করে আল্লাকে ডাকবেন। প্ররোচনায় পা দেবেন না।’

এদিন বিজেপিকে নিশানা করে মমতা বলেন, ‘বিজেপি মাফিয়ার দল, গুন্ডার দল’। ‘বিজেপি হিংসা করে।’ তৃণমূলকে দুর্নীতিবাজ বলা হয়। ‘বিজেপি সবথেকে বড় দুর্নীতির দল।’ এদিন ফের একবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ শোনা যায় মমতার কথায়। বলেন, ‘৩ বছরে ১০০ দিনের কাজের টাকা দেয় না।’ এদিন ফের একবার শ্বেতপত্র প্রকাশের চ্যালেঞ্জ করেন মুখ্যমন্ত্রী। আগামী দিনে সারা পৃথিবীর ইতিহাসে কোচবিহারের নাম জ্বলজ্বল করবে বলেও এদিন বলেন মমতা। বিজেপিকে কটাক্ষ করে তাঁর বক্তব্য, ‘বিজেপি দেখবে, জ্বলবে আর লুচির মতো ফুলবে।’

রবিবার ইস্তাহার প্রকাশ করেছে বিজেপি। সে প্রসঙ্গে মমতা বলেন, ‘ইস্তাহারে দেখলেন তো, আমি যা বলেছিলাম তাই হল। আমি আগে বলি, পরে সবাই সেটা বলে। ইউনিফর্ম সিভিল কোড ইস্তাহারে রেখেছে। দেশ তো বেচে দিচ্ছে। তপসিলিদের কোনও পরিচয় থাকবে না। আদিবাসীদের অধিকার থাকবে না।’

বিজেপির ইস্তাহারে স্বনির্ভর গোষ্ঠীকে ঋণ দেওয়া নিয়ে মমতার কটাক্ষ, ‘ওঁরা বলছেন স্বনির্ভর গোষ্ঠীর লোন বাড়াবেন। টাকাই তো দেন না। লোন বাড়াবেন কী করে? আমাদের স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা ৯০ লাখ। স্কুলের পোশাক তারাই তৈরি করে। এই গোষ্ঠীর জন্য আগামীতে বড় বাজার তৈরি করে দেব। ওরা নিজে রোজগার করবে।’

Releated Posts

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top