News Flash

Image

জলে পড়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ এপ্রিল: জলে পড়ে মৃত্যু হল এক শিশুর। ঘটনা মধুপুর থানার অন্তর্গত কোনাবন ওএনজিসি এর জি সি এস সংলগ্ন এলাকায়।

জানা গেছে, পরিবারের লোকজনদের অসাবধানতার কারণে ওই এলাকার কমল দেবনাথ এর তিন বছরের শিশু সন্তান সুরজিৎ দেবনাথ শনিবার সকালে খেলার ছলে বাড়ির পাশের একটি জলাশয়ে পড়ে যায়। সেই জলাশয়ের জলে পড়ে মর্মান্তিক মৃত্যু হয় তিন বছরের সুরজিৎ দেবনাথ নামে এই ছোট্ট শিশু সন্তানের।

পরে ছোট্ট সুরজিৎ দেবনাথকে বাড়িতে দেখতে না পেয়ে তার পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে পরে বাড়ির পাশে জলাশয়ে তিন বছরের শিশু সুরজিৎ দেবনাথের দেহ ভাসতে দেখে তাকে সেখান থেকে তার পরিবারের লোকজন উদ্ধার করে তড়িঘড়ি মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা সমস্ত পরীক্ষা-নিরীক্ষার পর তিন বছরের সুরজিৎ দেবনাথকে মৃত বলে ঘোষণা করে।

পরিবারের সবচেয়ে আদরের তিন বছরের সুরজিৎ দেবনাথে মৃত্যুর সংবাদ পেতেই তার পরিবারের লোকজন হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙ্গে পড়েন। তবে তিন বছরের এই ছোট্ট শিশু সন্তানের মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়তেই গভীর শোকের ছায়া নেমে আসে।

Releated Posts

কৃষ্ণনগরে গৃহকর্ত্রীর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি, গৃহপরিচারিকা গ্রেপ্তার; উদ্ধার প্রায় ২.১১ লক্ষ টাকার গয়না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় এক মহিলা গৃহপরিচারিকাকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 3, 2026

চার মাসের অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুকে ঘিরে আইজিএম হাসপাতালে উত্তেজনা, ময়নাতদন্ত নিয়ে মতবিরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: চার মাসের অন্তঃসত্ত্বা এক জনজাতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে আগরতলার আইজিএম হাসপাতালে রবিবার…

ByByReshmi Debnath Aug 3, 2026

শ্রীনগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: শ্রীনগর থানার অন্তর্গত বাহামনি পাড়া এলাকায় ২৫ বছর বয়সি এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে…

ByByReshmi Debnath Aug 3, 2026

পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডে ডেপুটেশন এআইডিডব্লিউএ-র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: পানীয় জলের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবিতে সোমবার ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশন–১-এর সহকারী…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top