News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্গাপুজার চাঁদার জুলুম শুরু, মুখ্যমন্ত্রী সতর্ক করলেন ক্লাবগুলিকে
Image

দুর্গাপুজার চাঁদার জুলুম শুরু, মুখ্যমন্ত্রী সতর্ক করলেন ক্লাবগুলিকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ আগস্ট৷৷ দূর্গা পুজোর চাঁদা জুলুমবাজি নিয়ে ক্লাবগুলিকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ চাঁদার জুলুমবাজি নিয়ে মুখ্যমন্ত্রীর দপ্তরে অভিযোগ জমা পড়েছে৷ কাউকেই জোর করে চাঁদা চাপিয়ে দেবেন না৷ মানুষ স্বইচ্ছায় চাঁদা দিলেই গ্রহণ করুন৷ আগরতলার ক্লাবগুলির প্রতি এমনই আহ্বান জানালেন মানিক সরকার৷ রবিবার স্কাইলার্ক ক্লাবের রক্তদান, দেহদান ও চক্ষুদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী সরব হন নেশা ও জুয়া নিয়ে৷
হাতে গোনা ৬২দিন৷ এরপরই বাঙালির প্রধান উৎসব দূর্গাপুজো৷ আর পুজোকে কেন্দ্র করে ক্লাবে ক্লাবে প্রস্তুতি শুরু হয়ে গেছে৷ চলছে চাঁদা তোলা৷ আর পুজোর প্রাক্মুহূর্তে চাঁদার জুলুমবাজি নিয়ে রাজধানীর ক্লাবগুলিকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ মুখ্যমন্ত্রী এদিন পরিষ্কার জানিয়েছেন পুজোর চাঁদা নিয়ে জুলুমবাজি চলবে না৷ প্রতিবছরই পুজোর চাঁদা নিয়ে রাজ্যের কোন না কোন জায়গায় ঝামেলা হয়ে থাকে৷ একাংশ ক্লাব কর্তৃপক্ষ প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে সাধারণ মানুষের ঘাড়ে চাঁদার বোঝা চাপিয়ে দেন৷ এই অভিযোগ গত কয়েক বছরে অহরহ উঠে আসছে৷ রবিবার মুখ্যমন্ত্রী স্কাইলার্ক ক্লাবে রক্তদান, মরণোত্তর দেহদান ও চক্ষুদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন গতকাল তাঁর কাছেও অভিযোগ জমা পড়েছে৷ এলাকার পুর পারিষদ, বিধায়ককে মঞ্চে রেখেই সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি তিনি নেশা ও জুয়া নিয়েও সরব হন৷ তার বক্তব্য আগরতলা শহরে কিছু কিছু দোকানে ট্যাবলটে বিক্রি হচ্ছে৷ তরুণ-তরুণী, যুবক যুবতীদের একাংশ নেশায় ডুবে যাচ্ছে৷ এর জন্য ক্লাবগুলিকে ইতিবাচক পদক্ষেপ নিতে আহ্বান জানান মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রীর সতর্কবার্তার পর ক্লাবগুলি এব্যাপারে কি ভূমিকা নেয় এখন এটাই দেখার৷

Releated Posts

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top