News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মোবাইল চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক চোর
Image

মোবাইল চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে আটক চোর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৮ এপ্রিল: মোবাইল চুরি করে পালাতে গিয়ে জনসাধারণের হাতে ধরা পড়ে উত্তম মধ্যম খেয়েছে চোর। তাকে উত্তম মধ্যম দিয়ে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দিল সাধারন মানুষ। চৈত্রের বাজারে ধর্মনগরের কালীবাড়ি রোড, সেন্টাল রোড এলাকা জাঁকচমকপূর্ণ। সকাল থেকে রাত পর্যন্ত চলে মানুষের কোলাহল আর ভিড়। এই ভিড়ের সুযোগকে কাজে লাগিয়ে ধর্মনগর সরকারি মহাবিদ্যালয় ছাত্রী পূজা নাথ বাড়ি কদমতলা তার মোবাইল নিয়ে ফারুক উদ্দিন (৩৮) নামে এক যুবক পালাতে গিয়ে ধরা পড়ে যায। তার বাড়ি পার্শ্ববর্তী রাজ্য আসামের হাইলাকান্দি জেলার রামকৃষ্ণ নগরে।

মোবাইল নিয়ে পালাতে গিয়ে ফারুক উদ্দিন ধর্মনগরের জেলা ট্রেজারি অফিসের ভেতরে ঢুকে পড়লে মানুষ তাকে আটক করে। আটক করে তার কাছ থেকে মোবাইল উদ্ধার করা যায়নি, ফলে তাকে উত্তম মাধ্যম দিতে থাকে। সে নাকি মোবাইলটি আরো কাকে দিয়ে দিয়েছে বলে উপস্থিত মানুষদের বক্তব্য। পরিস্থিতি সঙ্গিন হয়ে পড়লে ধর্মনগর থানা থেকে পুলিশ বাহিনী আসে ফারুক উদ্দিনকে ধর্মনগর থানায় নিয়ে আটক করে রাখা হয়। উল্লেখ্য প্রতিবছর চৈত্রের মেলা শুরু হবে একটা অংশের মানুষ ব্যস্ত থাকে ভিড়ের সুযোগকে কাজে লাগিয়ে নগদ টাকা, মোবাইল, সোনা দানা হস্তগত করতে।

Releated Posts

নির্বাচনোত্তর পরিস্থিতি খতিয়ে দেখতে মান্দাইয়ে জেলা শাসকের নেতৃত্বে প্রশাসনিক টিম, স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ এপ্রিল: এডিসি নির্বাচনের পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে পশ্চিম জেলার মান্দাই এলাকায় যৌথভাবে পরিদর্শনে গেল…

ByByReshmi Debnath Apr 23, 2026

বিশ্রামগঞ্জে বিজয় মিছিল ঘিরে ভাঙচুরের অভিযোগ, আতঙ্কে ব্যবসায়ী

বিশ্রামগঞ্জ, ২৩ এপ্রিল: এডিসি নির্বাচনে জয়ের পর বিজয় মিছিলকে কেন্দ্র করে বিশ্রামগঞ্জ দেওয়ানবাজার এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Apr 23, 2026

পাচারকালে আটক গাড়ি, উদ্ধার ফ্লিপকার্টের বিপুল সামগ্রী—বিশালগড়ে চাঞ্চল্য

বিশালগড়, ২৩ এপ্রিল: অবৈধভাবে ফ্লিপকার্ট অফিসের বিভিন্ন সামগ্রী বাংলাদেশে পাচারের অভিযোগে বিশালগড় থানার পুলিশ একটি গাড়িসহ বিপুল পরিমাণ…

ByByReshmi Debnath Apr 23, 2026

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সিআরপিএফ জওয়ানের  মৃত্যু

আগরতলা, ২৩ এপ্রিল: ডিউটি সেরে বাসায় ফিরে বৈদ্যুতিক পাখায় বিদ্যুৎ সংযোগ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক…

ByByReshmi Debnath Apr 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top