News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লি বিমানবন্দরে পরমাণু বোমা বিস্ফোরণের হুমকি, গ্রেফতার দুই
Image

দিল্লি বিমানবন্দরে পরমাণু বোমা বিস্ফোরণের হুমকি, গ্রেফতার দুই

নয়াদিল্লি, ৮ এপ্রিল (হি. স.): পরমাণু বোমা বিস্ফোরণে দিল্লি বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে দুই জনকে গ্রেফতার করা হয়েছে দিল্লি বিমানবন্দরে। হুমকি বার্তা পেতেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার পুলিশ সূত্রে বিষয়টি জানা গেছে।

জানা গেছে, দিল্লি বিমানবন্দরে বিমানে ওঠার আগে যাত্রীদের জিনিসপত্রে তল্লাশি চালানো হচ্ছিল। পরীক্ষা করে দেখা হচ্ছিল যাত্রীদেরও। সেই সময় দুই যাত্রী পারমাণবিক বোমা দিয়ে দিল্লি বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দেন নিরাপত্তাকর্মীদের। এরপর বিমানবন্দরে হইচই পড়ে যায়।

পুলিশের তরফে জানানো হয়েছে, বিমানবন্দরে পারমাণবিক বোমা হামলার হুমকি দেওয়ার অভিযোগে দুই যাত্রীকেই গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, বোমা হামলার হুমকি পাওয়ার পর বাড়তি সতর্ক রয়েছে দিল্লি পুলিশ।

Releated Posts

জেডিইউতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই: লালন সিং

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জনতা দল (ইউনাইটেড)-এ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ নেই বলে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা…

ByByNews Desk Sep 19, 2026

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top