News Flash

  • Home
  • দিনের খবর
  • নতুন সংসদ ভবনকে জেলে পরিণত করুন, মোদীকে মমতা
Image

নতুন সংসদ ভবনকে জেলে পরিণত করুন, মোদীকে মমতা

বাঁকুড়া, ৮ এপ্রিল (হি.স.) : নতুন সংসদ ভবনকে জেলে পরিণত করে সবাইকে ভরে দিন। কিন্তু হুমকি দেবেন না। এই ভাষাতেই সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মোদীর ‘ধমকে’ ভয় পান না বলে জানিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, “আপনি কাকে ধমক দিচ্ছেন, আমরা ভয় পাই না।” একই সঙ্গে মমতার বক্তব্য, মোদী এ সব বলছেন তাঁর দল বিজেপিকে উজ্জীবিত করতে। লোকসভা ভোটের পর রাজ্যে তৃণমূল সরকার থাকলেও এই সব হুমকি দেওয়া হয় না বলে জানান তিনি।

মোদীকে আক্রমণ করে মমতার মন্তব্য, বলছে ৪ জুনের পর সব জেলে ভরব। এ কথা কি প্রধানমন্ত্রীর মুখে শোভা পায়? গোটা দেশে জেল বানান। এজেন্সি নিয়ে ফের সরব হয়ে মমতা মোদীকে কটাক্ষ করে বলেন, “এজেন্সি দিয়ে গোটা দেশকে জেল বানিয়ে রেখেছেন।” একই সঙ্গে মোদীর উদ্দেশে তাঁর মন্তব্য, “আমরা আপনাকে ভয় পাই না।”

নরেন্দ্র মোদীকে আক্রমণ করে মমতা বললেন, “আপনি ব্লকে ব্লকে প্রচার করুন। আমার আপত্তি নেই। এটা আপনার গণতান্ত্রিক অধিকার। কিন্তু আপনি জলপাইগুড়ির সভা থেকে ওখানকার মানুষদের জন্য কি কোনও সাহায্যের কথা ঘোষণা করলেন?”

রাজ্য সরকার বাঁকুড়ার জন্য কী কী উন্নয়ন করেছে, তার খতিয়ান তুলে ধরলেন মমতা। লক্ষ্মীর ভান্ডার, সারনা ধর্মের স্বীকৃতি, পার্শ্বশিক্ষক নিয়োগ করা, সিলেবাস তৈরি করা সব করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। বাঁকুড়া এবং বিষ্ণুপুর, জেলার দুটো লোকসভা আসনই জিততে হবে বলে জানালেন মমতা।

Releated Posts

ভবানীপুরের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি ছয় সপ্তাহ পিছোল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ৪ আগস্ট (আইএএনএস): ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফল চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা নির্বাচনী…

ByByNews Desk Aug 4, 2026

সুনেত্রা পাওয়ারকে নিয়ে কংগ্রেসের মন্তব্যে তীব্র ক্ষোভ এনসিপির, ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ টেনে পাল্টা আক্রমণ

মুম্বই, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপির জাতীয় সভাপতি সুনেত্রা অজিত পাওয়ারকে নিয়ে কংগ্রেসের সোশ্যাল মিডিয়া পোস্টের…

ByByNews Desk Aug 4, 2026

দিল্লিতে আন্তঃরাজ্য অবৈধ মদ পাচারচক্রের পর্দাফাঁস, ১৪৭ কার্টন মদ উদ্ধার; গ্রেফতার ১

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): উৎসবের মরশুমের আগে অবৈধ মদের কারবারে বড়সড় আঘাত হানল দিল্লি পুলিশের পূর্ব জেলার অ্যান্টি-স্ন্যাচিং…

ByByNews Desk Aug 4, 2026

একাধিক রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সতর্কতা, লাল ও কমলা সতর্কতা জারি আইএমডি-র

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশের একাধিক রাজ্যে আগামী দুই থেকে তিন ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত, দমকা হাওয়া এবং…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top