News Flash

  • Home
  • প্রধান খবর
  • ওয়ানাডে লড়ার জন্য পিএফআই-এর সমর্থন নিয়েছেন রাহুল গান্ধী : স্মৃতি ইরানি
Image

ওয়ানাডে লড়ার জন্য পিএফআই-এর সমর্থন নিয়েছেন রাহুল গান্ধী : স্মৃতি ইরানি

রায়বেরেলি, ৮ এপ্রিল (হি.স.) : কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। সোমবার স্মৃতি অভিযোগ করেছেন, কেরলের ওয়ানাডে লড়ার জন্য পিএফআই-এর সমর্থন নিয়েছেন রাহুল গান্ধী।

এদিন উত্তর প্রদেশের রায়বেরেলিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্মৃতি ইরানি বলেছেন, “আমরা এই তথ্য পেয়েছি যে, রাহুল গান্ধী ওয়ানাডে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার জন্য সন্ত্রাসী সংগঠন পিএফআই-এর সমর্থন নিযেছেন। তিনি আমেঠিকে অপমান করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেঠির উন্নয়ন করেছেন এবং আমেঠির মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আশীর্বাদ করবেন।”

স্মৃতি ইরানি এদিন আরও বলেছেন, “বিজেপি কর্মীরা জানেন, গান্ধী পরিবার আমেঠি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আসবে। আমেঠি লোকসভা কেন্দ্রে ১৯ লক্ষ নাগরিকের কাছে রেশন পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, গান্ধী পরিবার যদি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে থাকে, তাহলে এই ১৯ লক্ষ নাগরিক যারা বিনামূল্যে রেশন পাচ্ছেন, গান্ধী পরিবার এই পরিবারগুলিকে কী বলবে?… রাহুল গান্ধী ওয়ানাডকে নিজের পরিবার হিসাবে ঘোষণা করেছেন…গতকাল কংগ্রেসের এক নেতা বলেছেন রাহুল গান্ধী ওয়ানাডকে বেছে নিয়েছেন, কারণ রাহুল গান্ধী বলেছেন ওয়ানাডের মানুষজন বেশি অনুগত। তাহলে আমেঠির আনুগত্যের কী হবে?”

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top