বারাণসী, ৫ এপ্রিল (হি. স.) : বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার স্ত্রীর চুরি যাওয়া গাড়ি উদ্ধার করেছে পুলিশ। সেইসঙ্গে ২ জনকে গ্রেফতারও করেছে পুলিশ। জানা গিয়েছে, নাড্ডার স্ত্রীর চুরি যাওয়া সাদা ফরচুনার গাড়িটি রবিবার বারাণসী থেকে উদ্ধার করেছে দিল্লি পুলিশ। এই ঘটনায় দিল্লি পুলিশ দুজন গাড়ি চোরকে গ্রেফতার করেছে। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ১৯ মার্চ দিল্লির গোবিন্দপুরি এলাকা থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডার স্ত্রী মল্লিকা নাড্ডার ফরচুনার গাড়ি চুরি হয়। গাড়ির চালক, জোগিন্দর সিং, গোবিন্দপুরীতে তার বাড়িতে গেলে চোরেরা সেখান থেকে গাড়ি নিয়ে পালায়। গাড়ির চালক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ মামলা নথিভুক্ত করে গাড়িটির খোঁজ শুরু করেছে।

বারাণসী থেকে উদ্ধার জে পি নাড্ডার স্ত্রীর চুরি যাওয়া গাড়ি, গ্রেফতার ২
Tags:
Releated Posts
বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও দুর্নীতি নিয়ে বিহার সরকারের বিরুদ্ধে তোপ তেজস্বী যাদবের
পাটনা, ১১ জুন (আইএএনএস): বিহারের এনডিএ সরকারের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন আরজেডির জাতীয় কার্যকরী সভাপতি তেজস্বী যাদব।…
পাঞ্জাবে মাদক পাচার চক্র ভেঙে ৬ জন গ্রেফতার, উদ্ধার ৩০ কেজিরও বেশি হেরোইন
চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): সীমান্ত পেরিয়ে পরিচালিত একটি মাদক পাচার চক্রের পর্দাফাঁস করে ছয়জনকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ।…
৭৯তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, লালুপ্রসাদকে ঘিরে উৎসবে মাতল আরজেডি শিবির
পাটনা, ১১ জুন (আইএএনএস): রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র প্রধান ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব-এর ৭৯তম জন্মদিন…
রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…


















