News Flash

  • Home
  • দেশ
  • “ধৃতদের মা বোনেদের আমি এজেন্ট করব”, বিজেপি-কে চ্যালেঞ্জ মমতার
Image

“ধৃতদের মা বোনেদের আমি এজেন্ট করব”, বিজেপি-কে চ্যালেঞ্জ মমতার

উত্তর দিনাজপুর, ৬ এপ্রিল (হি.স.): “যাঁদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের পরিবারের সদস্যদের, মা বোনেদের আমি এজেন্ট করব।” শনিবার এই ভাষাতেই বিজেপির উদ্দেশে একপ্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

উত্তর দিনাজপুরের হেমতাবাদে রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে জনসভায় মুখ্যমন্ত্রী শনিবার বলেন, ‘‘ভোটের আগে আমাদের বুথ এজেন্টদের গ্রেফতার করে নেওয়া হচ্ছে। ভোটের প্রচারের কাজে বাধা দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে। আমিও চ্যালেঞ্জ করছি, যাঁদের গ্রেফতার করেছে, তাঁদের পরিবারের সদস্যদের, মা বোনেদের আমি এজেন্ট করব। আমাদের আটকাতে পারবে না।’’

সিএএ নিয়ে বিজেপি সরকারকে আক্রমণ করলেন মমতা। তাঁর কথায়, ‘‘ওরা বলছে সিএএ নাকি হিন্দুদের জন্য। না। মিথ্যা কথা। সিএএ মাথা হলে লেজ এনআরসি। সিএএ-র পরেই ওটা করা হবে। সবাইকে বিদেশি বানিয়ে দেবে।’’

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top