News Flash

  • Home
  • খেলা
  • করন শাহ-র মারকুটে ব্যাটিংয়ের সৌজন্যে সংহতির শতদল জয়
Image

করন শাহ-র মারকুটে ব্যাটিংয়ের সৌজন্যে সংহতির শতদল জয়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ের মধ্যেই রয়েছে সংহতি ক্লাব। মাঝে ইউনাইটেড ফ্রেন্ডস এর কাছে ২৭ রানে পরাজয়ের পর্বটা বাদ দিলে সংহতি চতুর্থ ম্যাচের মাথায় তৃতীয় জয় পেয়েছে। শনিবারের খেলায় পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ডে সকালের ম্যাচে সংহতি নয় উইকেটের বড় ব্যবধানে শতদল সংঘকে পরাজিত করেছে। ম্যাচ শুরুতে টস জিতে শতদল সংঘ প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে ভিকি সাহা সর্বাধিক ৩০ রান পায়। সংহতির বোলার অমিত আলী সাত রানে তিনটি, শাহরুখ হোসেন ১৩ রানে দুটি এবং চিরঞ্জিত পাল নয় রানে একটি উইকেট তুলে নেয়। জবাবে ব্যাট করতে নেমে সংহতি মূলতঃ ওপেনার করণ শাহের ঝড়ো ব্যাটিংয়ের সৌজন্যে সহজেই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। করন ২২ বল খেলে ছয়টি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি মেরে ৬২ রান সংগ্রহ করে অপরাজিত থেকে দলকে জয়ী করার পাশাপাশি প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও ছিনিয়ে নেয়। ১৭ বলে করনের অর্ধশতক উল্লেখযোগ্য বিষয়।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top