News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করল স্থানীয়রা
Image

বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করল স্থানীয়রা

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৫ এপ্রিল: বেসরকারি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সাইকম্পিউটার লিমিটেডের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসতে শুরু করেছে। তারা ভোক্তাদের নিয়মিত পরিষেবা প্রদানে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ। নিজেদের ব্যর্থতা ঢাকতে তারা সময় সময় তাদের কৌশল পরিবর্তন করে চলেছে বলেও ভোক্তাদের তরফে অভিযোগ।
ধাতুছড়া এলাকায় বিদ্যুতের সমস্যা নিয়ে এলাকাবাসীরা কৈলাসহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। এলাকাবাসীরা    জানায়, গত ছয়দিন ধরে ওই এলাকার সম্পূর্ণরূপে বিদ্যুৎ পরিষেবা বন্ধ রয়েছে।  এলাকাবাসীরা কৈলাসহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডকে জানানোর পর উনারা যাচ্ছি ,যাব বলে শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ এলাকাবাসীরা একত্রিত হয়ে কৈলাসহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের অফিসে আসলে অফিসে থাকা কর্মীরা বলে আধ ঘন্টার ভেতরে তোমাদের এলাকায় বিদ্যুৎ পরিষেবার স্বাভাবিক হবে। কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত্রি হয়ে গেলেও ওই এলাকায় বিদ্যুৎ পরিষেবার স্বাভাবিক হয় নি। 

শুক্রবার সকাল বেলা এলাকাবাসীরা বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কৈলাসহর থানার  পুলিশ ও টিএসআর বাহিনী। অন্যদিকে কৈলাসহরের বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের কর্মীরা জানায় যে ধাতুছড়া এলাকার বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়ে গেছে। সাই কম্পিউটার সংস্থার দাবি অনেকেই বিদ্যুতের বিল সময়মতো মিটিয়ে না দেওয়ায় বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেওয়া হয়েছে। অবশ্য বিষয়টি নিয়ে ভোক্তা এবং বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার মধ্যে রীতিমতো বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

Releated Posts

১৫ দিন ধরে বিদ্যুৎহীন দুর্লভ নারায়ন এলাকা, পথ অবরোধে ক্ষুব্ধ বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : দীর্ঘ ১৫ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন…

ByByReshmi Debnath Jun 19, 2026

নিট পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছেঃ জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন:  আগামী ২১ জুন সারা দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স…

ByByReshmi Debnath Jun 18, 2026

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026
Scroll to Top