News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ইন্দো-বাংলা সীমান্তে চিনি নামানোর স্থান দখল নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আহত তিন
Image

ইন্দো-বাংলা সীমান্তে চিনি নামানোর স্থান দখল নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে আহত তিন

বক্সনগর, ৩ এপ্রিল: চিনি স্থান দখল নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। ঘটনাটি ঘটে বক্সনগর সীমান্তবর্তী গ্রাম নগর তারকাটা বেড়া সংলগ্ন বাংলাদেশের বুড়িচং সীমান্তে।

মঙ্গলবার সকাল ছয়টা নাগাদ বাংলাদেশের সংকোচাইলের চিনি চোরাই চালান কারি তুহিন বনাম রিমন গোষ্ঠীর সংঘর্ষ হয়। ভারত বাংলা সীমান্তে পিলার নাম্বার ২০৬৩/৮ যা হায়দ্রাবাদ বাংলাদেশের অন্তর্ভুক্ত আর ভারতের নগর। দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে সীমান্তবর্তী এলাকা নগর সংকোচাইল হায়দ্রাবাদ এলাকায় ভয়াবহ রূপ ধারণ করে।

সীমান্তের গোপন সংবাদ সূত্রে জানা গিয়েছে,সংঘর্ষের জেরে তিনজন আহত হয়েছেন। এতে বাংলাদেশ পাচড়ার নোয়ব মিয়ার ছেলে কবিরের আহত হয়েছে। আরো অন্য দুজন প্রাথমিক চিকিৎসারত। ভারতীয় নগর সীমান্তে চিনি পাচারকারী রিমন সুলতান মিয়ার ছেলে। তুহিন সঙ্কোচাল এলাকার ছেলে। ঘটনা চলাকালীন দুই দেশের সীমান্তের চোরাচালানকারীদের হাতে লাঠি ছিল বলে সংবাদ সূত্রে জানা গেছে। গোটা বিষয়টি বাংলাদেশের বর্ডার গার্ড বাহিনী উচ্চ আধিকারিক এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আধিকারিকরা সঠিক ভূমিকা গ্রহণ না করে তাহলে যে কোন সময় সীমান্ত অঘটন ঘটে যেতে পারে। রাত যত গভীর হয় সীমান্ত এলাকায় পাচারকারীদের হাট বাজার বসে। অতিরিক্ত মুনাফা এবং পাচারকারীর ফলে দু’দেশের যুবকরা অধঃপতনের মূল কারণ।

Releated Posts

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ওএনজিসির ভারী যান চলাচলে রাস্তার বেহাল দশার অভিযোগ, উত্তর রামনগরে পথ অবরোধ

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ওএনজিসির ভারী যানবাহন চলাচলের কারণে রাস্তার বেহাল দশা—এমন অভিযোগ তুলে বৃহস্পতিবার সকালে পথ অবরোধ করে…

ByByReshmi Debnath Sep 17, 2026

বিশালগড়ে ফের চুরির ঘটনা, স্কুলের বৈদ্যুতিক তার নিয়ে চম্পট চোরের দল

বিশালগড়, ১৭ সেপ্টেম্বর: বিশালগড়ে ফের চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার চোরের দল হানা দিয়েছে বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতন…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top