News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা বিমানবন্দর আধুনিকীকরণের কাজ শুরু ডিসেম্বরে
Image

আগরতলা বিমানবন্দর আধুনিকীকরণের কাজ শুরু ডিসেম্বরে

Agartala-airportনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট৷৷ অবশেষে কাজ শুরু হতে চলেছে আগরতলা বিমান বন্দর আধুনিকীকরণের৷ আগামী ডিসেম্বরে এই কাজ শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব যশপাল সিং৷ সে মোতাবেক ওয়ার্ক অর্ডারও জারি করা হয়েছে৷ একটি প্রজেক্ট ম্যানেম্যান্ট ইউনিট গঠন করা হয়েছে, যাদের দায়িত্বে আগরতলা বিমান বন্দর আধুনিকীকরণের সমস্ত কাজ হবে৷
মুখ্যসচিব জানান, ডিজাইন, আর্কিটেক, সিভিল এবং ফিনান্স বিশেষজ্ঞদের নিয়ে গঠিত হয়েছে প্রজেক্ট ম্যানেজম্যান্ট ইউনিট৷ সময় সময়ে তাঁরা এয়ারপোর্ট অথরিটির অনুমতিক্রমে আগরতলা বিমানবন্দরকে আধুনিকীকরণ প্রক্রিয়া চালিয়ে যাবেন৷ নির্মাণ সংস্থা বহিরাজ্য থেকে আসবে৷
প্রসঙ্গত, এই আগরতলা বিমানবন্দর আধুনিকীকরণ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ঝুলে ছিল৷ ২০১৫ সালের সেপ্ঢম্বরের ১১ তারিখ বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী এই কাজের জন্য ৪৩৮ কোটি টাকার অনুমোদন দেয়৷ রাজ্য সরকারও এই কাজের জন্য ইতিমধ্যে ৭২ একর জমি অধিগ্রহণ করে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার হাতে তুলে দিয়েছে৷ এই ৭২ একর জমি অধিগ্রহণ করতে মোট ১৫৭ পরিবারকে অন্যত্র সরানো হয়েছে৷ মূলত, আগরতলা বিমানবন্দরে রানওয়ে বড় করা, নতুন টার্মিনাল বিল্ডিং, হেঙ্গার, কার্গো কমপ্লেক্স, কার পার্কিং ইত্যাদির জন্য এই জমি অধিগ্রহণ করা হয়েছে৷
এই আগরতলা বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমান বন্দর হিসেবে ঘোষণা দেওয়ার জন্য ইতিমধ্যে রাজ্য সরকার দাবি জানিয়েছে৷ ২০১৪ সালে ডিসেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্য সফরে এলে মুখ্যমন্ত্রী মানিক সরকার তাঁর কাছে এই দাবি পেশ করেন৷ তখন প্রধানমন্ত্রী রাজ্যের এই দাবি ভেবে দেখা হবে আশ্বাসও দিয়েছিলেন৷
এদিন, মুখ্যসচিব জানিয়েছেন আগরতলা বিমান বন্দরের যাত্রী আসা যাওয়া চালু রেখেই চলবে বিমান বন্দর আধুনিকীকরণ৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top